অস্ট্রেলিয়া

এক্সক্লুসিভ প্রতিবেদন

আইএসআইএসের সাথে সংশ্লিষ্ট অস্ট্রেলীয় নারী ও শিশু – অস্ট্রেলিয়ায় ফেরার পথে বাধা

  • 10:31 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:১৬৬ বার
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল-রোজ আটক শিবিরে অবস্থানরত অস্ট্রেলীয় নারী ও শিশুদের একটি অংশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের আল-রোজ (Al Roj) আটক শিবির থেকে বের হয়ে অস্ট্রেলিয়ায় ফেরার পথে থাকা আইএস–সংশ্লিষ্ট অস্ট্রেলীয় কয়েকটি পরিবারকে সিরীয় কর্তৃপক্ষ মাঝপথে আটকে দিয়েছে। ফলে কুর্দি নিরাপত্তা বাহিনীর পাহারায় থাকা বহরটি আবার শিবিরে ফিরে যেতে বাধ্য হয়েছে।

সিরীয় গণমাধ্যমের খবরে বলা হয়, স্থানীয় সময় সোমবার সকালে আল-রোজ শিবির থেকে ১১টি পরিবার—মোট ২৪ জন—যাত্রা শুরু করে। তবে এবিসি নিউজ জানিয়েছে, প্রকৃত সংখ্যা ছিল ৩৪ জন। পরিবারগুলো দামেস্কে গিয়ে সেখান থেকে অস্ট্রেলিয়ায় ফেরার প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছিল। এবিসিকে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্টদের জন্য অস্ট্রেলীয় পাসপোর্ট ইতোমধ্যে ইস্যু করা হয়েছিল।

কিন্তু শিবির ছাড়ার কিছুক্ষণ পরই সিরীয় সরকারি কর্তৃপক্ষ দামেস্কের পথে এগোতে বাধা দেয়। কুর্দি প্রহরীদের মাধ্যমে পরিবারগুলোর কাছে জানানো হয়—সিরীয় কর্তৃপক্ষ তাদের রাজধানীর দিকে যেতে দেবে না। ফলে সবাইকে আবার আল-রোজ শিবিরে ফিরতে হচ্ছে। উল্লেখ্য, উত্তর-পূর্ব সিরিয়ার একটি অংশ—আল-রোজ শিবিরসহ—এখনও কুর্দি বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার জানায়, তারা সিরিয়া থেকে কাউকে দেশে ফিরিয়ে আনতে সহায়তা করছে না। এক বিবৃতিতে বলা হয়,
“অস্ট্রেলীয় সরকার সিরিয়া থেকে কাউকে প্রত্যাবাসনের উদ্যোগ নেয়নি এবং নেবে না। নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কেউ অস্ট্রেলিয়ায় ফেরার চেষ্টা করলে অপরাধে জড়িত থাকলে আইনের পূর্ণ প্রয়োগ করা হবে। অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তা ও জাতীয় স্বার্থই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।”
সরকার অবশ্য পাসপোর্ট ইস্যুর বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি।

এর আগেও প্রত্যাবাসন হয়েছে, তবে অনেকেই রয়ে গেছেন
২০২২ সালে আল-রোজ শিবির থেকে প্রথম দফায় চারজন অস্ট্রেলীয় নারী ও ১৩ জন শিশুকে মুক্ত করে দেশে ফিরিয়ে নেওয়া হয়। তবে গত বছর পর্যন্ত শিবিরে অস্ট্রেলীয় নাগরিক হিসেবে চিহ্নিত ৩০ জনেরও বেশি নারী ও শিশু দেশে ফিরতে আগ্রহী ছিলেন বলে এবিসিকে জানান সেখানে আটক এক নারী।

শিবিরের পরিচালক হাকমিয়েহ ইব্রাহিম চলতি মাসের শুরুতে এবিসিকে বলেন, তিনি বিদেশি সরকারগুলোর কাছে বারবার অনুরোধ জানিয়েছেন—নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে।
“আমার বার্তা শুধু অস্ট্রেলিয়ার জন্য নয়—সব দেশের জন্য: আপনারা নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিন, এই শিশু ও নারীদের নিয়ে যান,” বলেন তিনি।

সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে উল্লেখ করে ইব্রাহিম সতর্ক করেন, শিবিরে বেড়ে ওঠা শিশুরা “বিপজ্জনক ধারণা ও মতাদর্শের” পরিবেশে বড় হচ্ছে।
“২০১৭ সালে আইএস–সংশ্লিষ্ট নারী ও শিশুদের পরিবারগুলোকে এখানে আনা হয়েছিল। এখন ২০২৬। যত সময় যাচ্ছে, পরিস্থিতি তত জটিল হয়ে উঠছে,” বলেন তিনি।

২০১৯-এর পর থেকে শিবিরে আটক অস্ট্রেলীয়রা
২০১৯ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বাহিনীর অভিযানে তথাকথিত আইএস ‘খিলাফত’ পরাজিত হওয়ার পর সিরিয়ার বিভিন্ন শিবির ও কারাগারে বহু অস্ট্রেলীয় নারী ও শিশু আটক হন। কর্তৃপক্ষের মতে, এসব নারীর অনেকেই নিহত বা কারাবন্দি আইএস সদস্যদের স্ত্রী ছিলেন বা সে রকম হিসেবে শনাক্ত হন।

আল-রোজসহ সিরিয়ার আটক শিবির কর্তৃপক্ষ বহুবার সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে—নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিতে। তবে নিরাপত্তা ঝুঁকি, আইনি জটিলতা এবং জনমতের কারণে অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ এখনো এই প্রত্যাবাসন প্রশ্নে কঠোর অবস্থান বজায় রেখেছে।

এই শাখার আরও খবর

ইরানে ফের হামলার ইঙ্গিত নেতানিয়াহুর, ট্রাম্পের সঙ্গে আলোচনা

ইরানে আবারও হামলা চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তিনি ইরানের সরকারের পতন ঘটানোর বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। এ…

যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল পাকিস্তান ও কাতার

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের ঝুঁকি এড়াতে ইরান ও যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান ও কাতার। মঙ্গলবার (২০ অক্টোবর) দুই দেশের কাছে…

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন: বিদায়ের বেদনা, ঐতিহ্য, ধর্মীয় তাৎপর্য ও সম্প্রীতির মহামিলন

শরতের নির্মল আকাশ, সাদা কাশফুলের দোলা, শিউলি ফুলের স্নিগ্ধ সুবাস, ঢাকের মধুর বাদ্য আর চারদিকে উৎসবের আমেজ—এসবের মধ্য দিয়েই বাঙালির হৃদয়ে আবির্ভূত হয় শারদীয় দুর্গোৎসব।…

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au