সর্বশেষ

হলিউডে ফিরছেন দীপিকা পাডুকোন? জোর গুঞ্জন

  • 3:57 am - February 17, 2026
  • পঠিত হয়েছে:৯৬ বার

মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- বলিউডের ‘মস্তানি’ আবারও পা রাখতে চলেছেন হলিউডের মাটিতে। ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: ‘রিটার্ন অব জেন্ডার কেজ’ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক পর্দায় অভিষেক হয়েছিল দীপিকা পাড়ুকোনের। সেখানে হলিউড তারকা ভিন ডিজেলের বিপরীতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, ভিনদেশি প্রযোজনা হলেও ছবিটি প্রথম মুক্তি পেয়েছিল ভারতীয় প্রেক্ষাগৃহে। তবে প্রত্যাশা সত্ত্বেও বক্স অফিসে সাফল্য পায়নি সিনেমাটি।

এরপর দীর্ঘ সময় আর কোনো আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যায়নি দীপিকাকে। প্রায় এক দশক পর আবারও জোর গুঞ্জন। হলিউডে ফিরছেন দীপিকা।
শোনা যাচ্ছে, জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’ এর চতুর্থ মরসুমে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে তাকে। ২০২১ সালে প্রথম সম্প্রচারিত হওয়ার পর থেকেই সিরিজটি বিশ্বজুড়ে আলোচনায়। ২০২২ সালে দ্বিতীয় সিজন এবং ২০২৪ সালে তৃতীয় সিজন মুক্তি পায়। রহস্য ও মানবসম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এই অ্যান্থলজি সিরিজ ইতোমধ্যেই সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে এবং এমি ও গোল্ডেন গ্লোবসহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কার অর্জন করেছে।

‘দ্য হোয়াইট লোটাস’ এর তৃতীয় সিজনে দীপিকার নাম শোনা গেলেও শেষ পর্যন্ত অভিনয় করা হয়নি তার। কারণ, ২০২৪ সালে অন্তঃসত্ত্বা থাকার কারণে বিদেশে দীর্ঘ শুটিং সূচিতে অংশ নেওয়া সম্ভব হয়নি। তবে এখন পরিস্থিতি ভিন্ন। আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম সূত্রে জানা গেছে, চতুর্থ সিজনের জন্য প্রাথমিক আলোচনা অনেকটাই এগিয়েছে।

নতুন মরসুমের শুটিং শিগগিরই শুরু হওয়ার কথা, আর সে কারণেই ফ্রান্সে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। যদি সবকিছু চূড়ান্ত হয়, তবে দীপিকা স্ক্রিন শেয়ার করবেন হলিউডের শক্তিশালী অভিনেত্রী হেলেনা বনহাম কার্টা এবং অভিনেতা ক্রিস মেসিনার সঙ্গে। আন্তর্জাতিক মানের এমন অভিনয়শিল্পীদের সঙ্গে কাজ করা নিঃসন্দেহে দীপিকার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।

এদিকে বলিউডেও সমান ব্যস্ত তিনি। পরিচালক সিদ্ধার্থ আনন্দের অ্যাকশনধর্মী ছবি ‘কিং’ সিনেমায় আবারও জুটি বাঁধবেন শাহরুখ খানের সঙ্গে। পাশাপাশি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের সঙ্গেও একটি বড় প্রজেক্টে কাজের কথাবার্তা চলছে। অর্থাৎ দেশি-বিদেশি। দু-দিকেই নিজের অবস্থান মজবুত করছেন দীপিকা। হলিউডে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে ইতোমধ্যেই অনুরাগীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে।

‘দ্য হোয়াইট লোটাস’-এর মতো সমালোচক প্রশংসিত ও পুরস্কারজয়ী সিরিজে যদি সত্যিই তাঁকে দেখা যায়, তবে তা শুধু তাঁর ব্যক্তিগত ক্যারিয়ারের জন্য নয়, ভারতীয় শিল্পীদের আন্তর্জাতিক উপস্থিতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এখন অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
সূত্র: জয়হো ডটকম

এই শাখার আরও খবর

ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

মেলবোর্ন, ৮ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটিসহ এশিয়ার কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় বসবাসরত মানুষকে…

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা জবাব স্থগিত রাখতে আহ্বান ট্রাম্পের

মেলবোর্ন, ৮ জুন-  উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জবাব হিসেবে এ…

শিক্ষার্থীদের জন্য বিস্তৃত বৃত্তি কর্মসূচি ঘোষণা সুইনবার্ন বিশ্ববিদ্যালয়ের

মেলবোর্ন, ৮ জুন- উচ্চশিক্ষায় মেধা, যোগ্যতা ও সমান সুযোগ নিশ্চিত করতে বিভিন্ন ধরনের বৃত্তি কর্মসূচি পরিচালনা করছে অস্ট্রেলিয়ার Swinburne University of Technology। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে,…

তোফায়েল আহমেদসহ সাবেক মন্ত্রী, এমপি ও পল্লবীর শিশুর মৃত্যুতে জাতীয় সংসদে শোক

মেলবোর্ন, ৮ জুন-উনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদসহ দেশের রাজনীতি, সংস্কৃতি, শিক্ষা, সাংবাদিকতা ও সমাজের…

বগুড়ার হোটেল কক্ষে সাবেক ইউপি সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ৮ জুন- বগুড়া শহরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বিপুল চন্দ্র পালের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র…

ভারতে প্রায় ৪ লাখ কোটি টাকা বিনিয়োগে বাংলাদেশি শিল্পপতি রবিন খুদা

মেলবোর্ন, ৮ জুন- ভারতের ডিজিটাল অবকাঠামো খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় শিল্পপতি রবিন খুদা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-র সঙ্গে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au