খেলা

বিশ্বকাপের পরই বিয়ে করবেন ভারতীয় ওপেনার ইশান কিষাণ

  • 4:20 pm - February 17, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ ফেব্রুয়ারি-চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ইশান কিষাণ। তার ইনিংসের উপর ভর করেই মূলত বড় পুঁজি পেয়েছে ভারত, আর শেষ পর্যন্ত সহজ জয়ও পায়। সেই ইশান কিষাণই বিশ্বকাপের পর বসতে যাচ্ছেন বিয়ের পিঁড়িতে।

ভারতের জয়পুরের এক মডেলকে বিয়ে করছেন কিষাণ। যা তার দাদা অনুরাগ পাণ্ডে ফাঁস করেছেন। বিয়ের দিন চূড়ান্ত হওয়া বাকি। অনুরাগ জানিয়েছেন, নাতির আনন্দেই তিনি খুশি।

এক সাক্ষাৎকারে ইশানের দাদা অনুরাগ বলেন, ‘ইশান কাকে এবং কবে বিয়ে করতে চায় আমরা জানি। ইশান যাকে খুশি বিয়ে করুক। আমাদের আপত্তি নেই। আমাদের ছেলের খুশিতেই আমাদের খুশি।’

তিনি আরও বলেন, ‘ইশানের দাদাও নিজে পছন্দ করে বিয়ে করেছে। আমরা মেনে নিয়েছি। ইশানের ক্ষেত্রেও আমাদের মেনে নিয়ে সমস্যা নেই। ইশানের বান্ধবীর নাম অদিতি। সে একজন মডেল।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যস্ত ইশান। দুই বছর পর জাতীয় দলে ফিরে একের পর এক ম্যাচ জেতাচ্ছেন ভারতকে। পাকিস্তানের বিপক্ষে ৭৭ রানের ইনিংস প্রশংসিত হয়েছেন। বিশ্বকাপে ভারতের অন্যতম ভরসা ঝাড়খণ্ডের উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

এই শাখার আরও খবর

গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au