গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল
রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…
মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- নতুন সরকারের প্রথম সংসদীয় দলীয় সভায় বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপির কোনো সংসদ সদস্য ডিউটি ফ্রি সুবিধায় গাড়ি নেবেন না এবং সরকারিভাবে বরাদ্দ দেওয়া কোনো প্লটও গ্রহণ করবেন না।
দলীয় সূত্রে জানা গেছে, নীতিগত অবস্থান থেকেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদ সদস্যদের জন্য বিদ্যমান বিভিন্ন সুবিধা গ্রহণ না করার মধ্য দিয়ে ভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে দলটি।
তবে এ সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো সময়সীমা বা অতিরিক্ত শর্ত আছে কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au