আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের
মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…
মেলবোর্ন, ১৭ ফেব্রুয়ারি- কক্সবাজার–১ আসন থেকে নির্বাচিত বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপির কেউই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। ফলে ওই পরিচয়ে শপথ নেওয়ার প্রশ্নই ওঠে না।
মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি জানান, দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে- বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বর্তমান সংবিধানে এখনো সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো বিধান অন্তর্ভুক্ত হয়নি। গণভোটে প্রস্তাব অনুমোদিত হলেও সেটি কার্যকর করতে হলে আগে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি প্রথমে সংবিধানে সন্নিবেশ করতে হবে এবং সেখানে পরিষদের কাঠামো, ক্ষমতা ও দায়িত্বের পাশাপাশি সদস্যদের শপথ কে পড়াবেন, সেই বিধানও স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।
তিনি আরও বলেন, সাংবিধানিকভাবে জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন, আলোচনা এবং গৃহীত হওয়ার পরই সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের বিধান কার্যকর হতে পারে। এর আগে কোনো ব্যক্তি বা দল নিজেদের ওই পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে পারে না। বিএনপি সংবিধান মেনেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করবে বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয়ের পর জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, নির্বাচিত প্রতিনিধিরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন, এমন প্রত্যাশা ছিল। তবে শপথের আগে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তাদের নবনির্বাচিত সংসদ সদস্যরা আপাতত কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ গ্রহণ করবেন এবং সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত বিষয়ে সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা ওই পরিচয়ে শপথ নেবেন না।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au