বাংলাদেশ

এক মেয়াদে তিন সরকারকে শপথ, নজির গড়লেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

ওটিএন বাংলা ডেক্স

  • 12:30 am - February 18, 2026
  • পঠিত হয়েছে:৩৩ বার
১৭ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হলো আজ। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারকে শপথ বাক্য পাঠ করালেন। এর মধ্য দিয়ে তিনি নিজের একক মেয়াদে তৃতীয়বারের মতো ভিন্ন প্রকৃতির একটি সরকারকে শপথ পড়ালেন। দেশের ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২৪ সালের শুরু থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সময়টি ছিল দ্রুত পরিবর্তন ও অস্থিরতার। এই পুরো সময়জুড়ে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার কেন্দ্রে ছিলেন রাষ্ট্রপতি।

২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তিনি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের স্থলাভিসিক্ত হন।

দায়িত্ব গ্রহণের ১১ মাস পর ২০২৪ সালের ১১ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে দ্বাদশ সংসদের মন্ত্রিসভা শপথ পাঠ করান মোহাম্মদ সাহাবুদ্দিন।

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবিঃ বাসস

প্রথম ধাপ: ২০২৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকার

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়। ১১ জানুয়ারি রাষ্ট্রপতি শেখ হাসিনা ও তার ৩৭ সদস্যের মন্ত্রিসভাকে শপথ পড়ান।

সে সময় প্রধান বিরোধী দলের নির্বাচন বর্জন এবং রাজনৈতিক উত্তাপ নিয়ে দেশজুড়ে আলোচনা ছিল। তবে সংবিধান অনুযায়ী সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এটি ছিল রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের মেয়াদে প্রথম সরকারকে শপথ পড়ানো।

দ্বিতীয় ধাপ: ২৪ এর আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার

একই বছরের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। সংসদ ভেঙে দেওয়া হয় এবং দেশে রাজনৈতিক শূন্যতা তৈরি হয়।

৮ আগস্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ড. মুহাম্মদ ইউনূস–এর নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ পড়ান। এই সরকার ছিল নির্দলীয়। তাদের প্রধান দায়িত্ব ছিল রাষ্ট্র সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করা।

এই পর্যায়ে রাষ্ট্রপতির ভূমিকা ছিল ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখা।

তৃতীয় ধাপ: ২০২৬ সালে বিএনপি সরকারের শপথ

 ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দীর্ঘ প্রস্তুতির পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের জোট বড় ব্যবধানে জয় পায়।

আজ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। এর মধ্য দিয়ে আবারও একটি নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করল। এ নিয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তার ক্ষমতায় থাকাকালীন ৩য় বারের মতো শপথ পাঠ করালেন।

ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ইয়াজউদ্দিন আহম্মেদ তার মেয়াদে একাধিক সরকারকে শপথ পড়িয়েছিলেন। তবে প্রেক্ষাপট ছিল ভিন্ন। তিনি দুটি তত্ত্বাবধায়ক সরকার এবং একটি নির্বাচিত সরকারকে শপথ পড়ান। কিন্তু দেশের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী দলকে একই মেয়াদে সরকার গঠনের শপথ পড়ানোর ঘটনা ঘটেনি।

একইভাবে সাহাবুদ্দিন আহমদ ভিন্ন সময়ে দায়িত্ব পালন করেছেন, তবে একটানা এক মেয়াদে তিন ধরনের সরকারকে শপথ পড়ানোর ঘটনা তার ক্ষেত্রেও ঘটেনি।

এই সময়ের বিশেষত্ব তিনটি কারণে আলাদা করে দেখা হচ্ছে। প্রথমত, দেশের দুই প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলের সরকারকে একই রাষ্ট্রপতি শপথ পড়িয়েছেন। দ্বিতীয়ত, দলীয় সরকার ও নির্দলীয় অন্তর্বর্তী সরকার- দুই ধরনের ব্যবস্থার মধ্যেই তিনি দায়িত্ব পালন করেছেন। তৃতীয়ত, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও তিনি পদে বহাল থেকে সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রেখেছেন।

এই শাখার আরও খবর

প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট, হামলা স্থগিতের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে প্রতিবেশী দেশগুলোর উদ্দেশে দুঃখ প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, ইরানের অন্য কোনো দেশে আগ্রাসন চালানোর…

আংশিক খুলছে কাতারের আকাশপথ, ক্ষেপণাস্ত্র হামলায় বাংকারে লাখো ইসরায়েলি

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের প্রেক্ষাপটে কাতার সীমিত পরিসরে তাদের আকাশপথ আবার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে।…

সমাধানের পথ নেই, বাংলাদেশের সামনে ভয়াবহ পরিস্থিতি

মেলবোর্ন, ০৭ মার্চ- ইরানের সাথে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের যুদ্ধে বাংলাদেশ নেই। কিন্তু সেই যুদ্ধের রেশ সবচেয়ে বেশি যেসব দেশে পড়েছে বাংলাদেশ তার…

ব্যাংক হিসাবের বাইরে রয়েছে গোপন সম্পদ? প্রশ্নের মুখে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

মেলবোর্ন ৭ মার্চ: অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ প্রকাশ্যে আসতে শুরু করেছে। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই উপদেষ্টাদের বিরুদ্ধে এখন দুর্নীতি,…

ইউক্রেন যুদ্ধের ময়দানে সশস্ত্র রোবট, প্রযুক্তিনির্ভর লড়াইয়ে নতুন অধ্যায়

মেলবোর্ন, ৭ মার্চ- রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর ইউক্রেনের যুদ্ধ ধীরে ধীরে এক উচ্চপ্রযুক্তিনির্ভর সংঘাতে রূপ নিয়েছে। আকাশজুড়ে গুপ্তচর ও হামলাকারী ড্রোনের ঝাঁক নিয়মিত উড়তে…

ইরানে এযাবৎকালের ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হতে পারে আজ রাতেই

মেলবোর্ন,৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au