2. Secondary Lead News

২০ বছর পর ক্ষমতায় বিএনপিস

বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন

  • 10:19 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ জয় পেয়েছে। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে প্রায় দুই দশক পর দলটি আবারও ক্ষমতায় ফিরেছে। একই সঙ্গে ১৯৯১ সালের পর এই প্রথম কোনো পুরুষ প্রধানমন্ত্রী দেশের নেতৃত্বে এলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

২০২৪ সালের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এটি ছিল প্রথম জাতীয় নির্বাচন। দুই বছরের রাজনৈতিক টানাপোড়েন, অন্তর্বর্তী প্রশাসন ও নানা অনিশ্চয়তার পর ভোটের মাধ্যমে নতুন সরকার গঠন হলো।

দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর ২০২৫ সালের ডিসেম্বর মাসে তারেক রহমান দেশে ফেরেন। দেশে ফেরার পাঁচ দিনের মাথায় তাঁর মা ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। এমন আবেগঘন প্রেক্ষাপটে জাতীয় রাজনীতিতে তাঁর প্রত্যাবর্তন নতুন মাত্রা যোগ করে।

নির্বাচনে বিএনপি ২০৯টি আসনে জয় পায়। জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে। ফল ঘোষণার পর দেশের বিভিন্ন গণমাধ্যম একে রাজনৈতিক ভারসাম্য ফিরে পাওয়ার মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে।

নতুন সরকারের শুরুতেই দেখা যায় কিছু ভিন্নতা। প্রচলিত নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে শপথ না নিয়ে সংসদ ভবন কমপ্লেক্সের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নেন। নতুন মন্ত্রিসভা দেশের জন্য নতুন দিকনির্দেশনা নির্ধারণে কাজ শুরু করেছে বলে জানা গেছে।

নির্বাচনী ইশতেহারে বিএনপি অর্থনৈতিক স্থিতিশীলতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা বলেছে। নির্বাচনের আগে বিভিন্ন জনসভায় তারেক রহমান বলেন, তিনি এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যা দেশের মানুষের স্বপ্নের প্রতিফলন হবে। অর্থনীতিকে পুনরুদ্ধার, বিনিয়োগ বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সংখ্যালঘু নিরাপত্তা ইস্যুতেও তিনি সুস্পষ্ট অবস্থান নেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার প্রেক্ষাপটে তিনি সব ধর্ম ও সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন। তাঁর ভাষায়, রাষ্ট্র সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করবে।

পররাষ্ট্রনীতিতে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক নীতির কথা ঘোষণা করেছেন নতুন প্রধানমন্ত্রী। নির্বাচনে বিজয়ের পর প্রথম সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের স্বার্থ ও জনগণের কল্যাণই হবে পররাষ্ট্রনীতির মূল নির্ধারক। আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

এ ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতিও দিয়েছে বিএনপি। গণভোটে প্রায় ৬৯ শতাংশ ভোটার এ সনদের পক্ষে মত দিয়েছিলেন বলে দলটির দাবি। নতুন সরকার সেই সনদের আলোকে প্রশাসনিক ও সাংবিধানিক সংস্কারের উদ্যোগ নেবে বলে জানিয়েছে।

দীর্ঘ সময় বিরোধী দলে থাকার পর বিএনপির এই প্রত্যাবর্তনকে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। এখন নজর থাকবে নতুন সরকার তাদের ঘোষিত অঙ্গীকার কতটা বাস্তবায়ন করতে পারে এবং রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে কতটা সফল হয়।

সূত্রঃ হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au