সর্বশেষ

সৌদির উৎসবে কোরিয়ান সিনেমা নিয়ে আয়োজন!

  • 10:34 pm - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৪৭ বার

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- কয়েক বছর ধরে সৌদি আরব হয়ে উঠেছে বিশ্ব সিনেমার অন্যতম প্রাণকেন্দ্র। সারা বছর সেখানে সিনেমাকেন্দ্রিক নানা আয়োজন চলে। এর মধ্যে অন্যতম সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। ২০০৮ সালে যাত্রা শুরুর পর সৌদির স্থানীয় ও উপসাগরীয় সিনেমার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এই উৎসব। প্রতিবারের মতো এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল। দাহরান শহরের ইথরাতে আগামী ২৩ থেকে ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে উৎসবের ১২তম আসর।

এবারের আসরের থিম ‘সিনেমা অব দ্য জার্নি’। অর্থাৎ এবার আরবের স্থানীয় ও আন্তর্জাতিক যেসব পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা দেখানো হবে, প্রতিটিতে থাকবে ভ্রমণের গল্প। আর উৎসবের কেন্দ্রে থাকবে কোরিয়ান সিনেমা। গত বছর জাপানিজ সিনেমাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছিল। এবার ‘স্পটলাইট অব কোরিয়ান সিনেমা’ নামে বিশেষ আয়োজন রাখা হয়েছে উৎসবে। কোরিয়ান সিনেমার নান্দনিকতা ও নির্মাণশৈলী নিয়ে থাকবে বিশেষ প্রদর্শনী ও সেমিনার।

সৌদি চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মুল্লা বলেন, ‘চলচ্চিত্র নির্মাতাদের নিয়েই আমাদের আয়োজন। এ বছরের আসরে নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। বরাবরের মতো এ বছরও চলচ্চিত্র নিয়ে আলোচনা, ধারণা বিনিময়, শেখার পরিবেশ—সবই থাকবে।’

উৎসবের ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি বলেন, ‘এই আয়োজনটি আঞ্চলিক সিনেমাকে বিশ্বমঞ্চে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভা বিকাশে বড় ভূমিকা রাখছে।’

২০০৮ সালে যাত্রা শুরু করা সৌদি চলচ্চিত্র উৎসব বর্তমানে সৌদি ও উপসাগরীয় অঞ্চলের চলচ্চিত্রশিল্পের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। সপ্তাহব্যাপী এই উৎসবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের পাশাপাশি থাকছে ডকুমেন্টারি স্ক্রিনিং এবং চিত্রনাট্য নিয়ে বিশেষ ওয়ার্কশপ। এ ছাড়া নতুন নির্মাতাদের জন্য থাকছে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রামের মতো আয়োজন।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au