বিশ্ব

শনিবারের মধ্যে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র

  • 2:02 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনায় আগামী শনিবার, ২১ ফেব্রুয়ারির মধ্যে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে কথা হয় বলে জানা গেছে।

 পরিচয় গোপন রাখার শর্তে এক কর্মকর্তা জানান, সপ্তাহ শেষ হওয়ার আগেই, অর্থাৎ রোববারের মধ্যে, ইরানে হামলা চালানোর জন্য মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। তবে প্রেসিডেন্ট এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে তিনি উল্লেখ করেন।

কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি ‘পরিবর্তনশীল ও চলমান’। সম্ভাব্য হামলার ক্ষেত্রে ইরান কী ধরনের পাল্টা ব্যবস্থা নিতে পারে, তা নিয়ে বিশ্লেষণ করছে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ। একই সঙ্গে এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, সেটিও বিবেচনায় রাখা হচ্ছে।

একাধিক সূত্র জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অস্থায়ীভাবে কিছু মার্কিন সেনাকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছে। হামলার সিদ্ধান্ত কার্যকর হলে বিদেশে অবস্থানরত সেনাদের নিরাপত্তা নিশ্চিত করাই এ পদক্ষেপের মূল উদ্দেশ্য।

তবে মধ্যপ্রাচ্য থেকে সেনা সরানোর অর্থ এই নয় যে, ইরানে হামলা অবশ্যম্ভাবী। আরেকজন সূত্রের দাবি, এটি সামরিক কৌশলের অংশ হিসেবে নিয়মিত সতর্কতামূলক ব্যবস্থা।

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au