বাংলাদেশ

নাট মন্দির সংস্কারে কথা রাখলেন সংসদ সদস্য মো. ফয়সল

  • 3:09 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার
নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- হবিগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল শপথ গ্রহণের দিন থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন। মাধবপুর ও চুনারুঘাট নিয়ে গঠিত এ আসনের হাতিমারা চা বাগানের দীর্ঘদিনের অবহেলিত নাট মন্দির সংস্কারের মধ্য দিয়ে তাঁর উন্নয়ন কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, বাগানের চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি ছিল নাট মন্দিরটির সংস্কার। বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা স্থাপনাটি ধর্মীয় ও সামাজিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করছিল। শপথ নেওয়ার দিনই সংস্কার কাজ শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে আনন্দের সাড়া পড়েছে।

হাতিমারা চা বাগানের বাসিন্দা শেফালি মুন্ডা বলেন, অভাব-অনটনের মধ্যেই তাদের জীবন কাটে। নাট মন্দির সংস্কার তাদের পক্ষে সম্ভব ছিল না। নতুন এমপি দায়িত্ব নেওয়ার দিনই কাজ শুরু করায় তারা আশাবাদী হয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন সৈয়দ মো. ফয়সল। ১৭ ফেব্রুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিনই বাগানে সংস্কারকাজের আনুষ্ঠানিক সূচনা হয়।

চা শ্রমিক নেতাদের ভাষ্য, এমপির ছেলে সৈয়দ শাফকাত আহমেদ-এর উদ্যোগে নাট মন্দির সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে। নির্বাচনের আগে তিনি ২৮টি চা বাগানসহ মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। চা শ্রমিকদের জীবনমান, শিক্ষা ও ধর্মীয় স্থাপনার অবস্থা দেখে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল বলেন, ‘বাগানের মানুষ নির্বাচনে উজাড় করে সমর্থন দিয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই উন্নয়নকাজ শুরু হওয়া সেই আস্থার প্রতিফলন।’

এর আগে চন্ডিছড়া চা বাগানে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে। স্থানীয়দের আশা, নাট মন্দির সংস্কার সম্পন্ন হলে বাগানের ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে।

এ বিষয়ে সৈয়দ শাফকাত আহমেদ বলেন, ‘তারা কথার চেয়ে কাজে বিশ্বাসী। মাধবপুর ও চুনারুঘাটে সুযোগ পেলেই আন্তরিকভাবে কাজ করবেন এবং নির্বাচিত সংসদ সদস্য সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।’

এই শাখার আরও খবর

গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন বাংলাদেশি শিক্ষার্থী তাসনিম ঐশি। ২২ বছর বয়সী এই তরুণী পার্থের এডিথ কোওয়ান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au