বিশ্ব

বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের দাপট, আতঙ্কে মালদার বাসিন্দারা

  • 4:17 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৪৯ বার
সীমান্তে কাঁটাতার বসানো নিয়ে কী বলছেন স্থানীয় বাসিন্দারা? ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আসন বৃদ্ধি ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের মালদার জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কাঁটাতারবিহীন অংশে অনুপ্রবেশের আশঙ্কা তুলে দ্রুত বেড়া নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের ভাষ্য, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর সীমান্ত এলাকায় অনুপ্রবেশের চেষ্টা বেড়েছিল। বিশেষ করে যেখানে কাঁটাতার নেই, সেসব এলাকায় নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা ছিল বেশি। নির্বাচনের ফল ঘোষণার পর সেই উদ্বেগ আবারও সামনে এসেছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জামায়াত ৭৭টি আসনে জয় পেয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এর মধ্যে ভারতের মালদা, মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা সীমান্তঘেঁষা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার আসনগুলোতে দলটির সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। বিষয়টি নজরে রেখে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্কবার্তা জারি করেছে বলে জানা গেছে।

গোয়েন্দা প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, বাংলাদেশে কট্টরপন্থী শক্তির উত্থান সীমান্তবর্তী এলাকায় নাশকতা বা মৌলবাদী তৎপরতা বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে। রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে কিছু কর্মী পশ্চিমবঙ্গে প্রবেশের চেষ্টা করতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

এ প্রেক্ষাপটে মালদা সীমান্তে নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে টহল বৃদ্ধি, নজরদারি ক্যামেরা ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর পাশাপাশি কাঁটাতারবিহীন অংশে দ্রুত ফেন্সিং নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন তারা।

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au