বাংলাদেশ

একের পর এক মামলা

দুই মাসেও মুক্তি মিলছে না সাংবাদিক আনিস আলমগীরের

  • 7:18 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
সাংবাদিক আনিস আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- দুই মাস পেরিয়ে গেলেও সাংবাদিক আনিস আলমগীর জামিন পাননি। জিজ্ঞাসাবাদের কথা বলে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে ‘রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র’ ও নিষিদ্ধ সংগঠনকে উসকানি দেওয়ার অভিযোগে মামলা হয়। এরপর একাধিকবার জামিনের চেষ্টা করেও মুক্তি মেলেনি তাঁর। এরই মধ্যে তাঁর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গত ১৪ ডিসেম্বর রাত আটটার পর ডিবির একটি দল আনিস আলমগীরকে জিজ্ঞাসাবাদের কথা বলে নিয়ে যায়। ওই রাতেই ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামের একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ তাঁরসহ চারজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় অন্য আসামিরা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ।

মামলায় পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হওয়ার পর ২০ ডিসেম্বর আনিস আলমগীরকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দী। তাঁর স্ত্রী শাহনাজ চৌধুরীর দাবি, স্বাধীন মত প্রকাশের কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, একই মামলার অন্য আসামিরা মুক্ত থাকলেও কেন শুধু তাঁর স্বামী কারাগারে।

শাহনাজ চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দাবি করেছিলেন, স্বাধীন মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে গ্রেপ্তার করা হয়নি। তাহলে আনিস আলমগীরের ক্ষেত্রে ভিন্নতা কেন? এমন প্রশ্নও তোলেন তিনি। তাঁর ভাষ্য, আনিস আলমগীর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত নন এবং উসকানিমূলক বক্তব্যও দেননি।

এদিকে গত ১৫ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা করে দুদক। ২৫ জানুয়ারি তদন্ত কর্মকর্তা সহকারী পরিচালক আখতারুজ্জামান তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালত ২৮ জানুয়ারি শুনানির দিন নির্ধারণ করে এবং সেদিন তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

দুদকের মামলার বিষয়ে শাহনাজ চৌধুরী বলেন, সাংবাদিক কোটায় পাওয়া একটি প্লট বিক্রি করে যে অর্থ পাওয়া গেছে, সেটিকে কেন্দ্র করেই মামলা করা হয়েছে। তাঁর দাবি, এটিও ভিত্তিহীন।

আনিস আলমগীরের আইনজীবী তাসলিমা জাহান পপি বলেন, সাধারণত রাষ্ট্র সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে থাকে, কিন্তু এখানে একজন ব্যক্তি মামলা করেছেন। যে ধারায় অভিযোগ আনা হয়েছে, তা তাঁর মক্কেলের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও দাবি করেন তিনি। নিম্ন আদালতে জামিন না পাওয়ায় তাঁরা উচ্চ আদালতের শরণাপন্ন হয়েছেন। বৃহস্পতিবার সেখানে জামিন শুনানির কথা রয়েছে।

দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করা আনিসুর রহমান আলমগীর, আনিস আলমগীর নামেই পরিচিত। বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবেও যুক্ত ছিলেন তিনি। সমসাময়িক রাজনীতি ও বিভিন্ন ইস্যুতে টেলিভিশন টকশো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্য নিয়ে আগে থেকেই আলোচনা ও সমালোচনা ছিল।

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au