বিশ্ব

‘জখম বা হাড় না ভাঙা’ পর্যন্ত পারিবারিক সহিংসতা বৈধ করেছে তালেবান

বিবাহিত কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলে তাকে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড দেওয়া যেতে পারে।

  • 10:38 pm - February 19, 2026
  • পঠিত হয়েছে:২৪২ বার
আফগান নারীদের জোরে কথা বলা ও অন্য পুরুষের দিকে তাকানো নিষিদ্ধ। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- আফগানিস্তানে তালেবান সরকার নতুন একটি ফৌজদারি আইন জারি করেছে, যেখানে নির্দিষ্ট সীমার মধ্যে স্বামীদের স্ত্রী ও সন্তানদের শারীরিকভাবে শাস্তি দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। তবে মারধরের ফলে যদি হাড় ভেঙে যায় বা দৃশ্যমান জখম হয়, সেক্ষেত্রে শাস্তির বিধান রাখা হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো বলছে, এই আইন কার্যত পারিবারিক সহিংসতাকে বৈধতা দিয়েছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান নেতৃত্ব ৯০ পৃষ্ঠার নতুন দণ্ডবিধি প্রণয়ন করেছে। এতে স্বাক্ষর করেছেন গোষ্ঠীটির সর্বোচ্চ নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা। পশতু ভাষায় রচিত এই আইনটির নাম ‘দ্য মাহাকুমু জাজাই উসুলনামা’, যার অর্থ আদালতের ফৌজদারি বিধি সংক্রান্ত নিয়মাবলি। আইনটি ইতোমধ্যে দেশের বিভিন্ন আদালতে বিতরণ করা হয়েছে।

নতুন বিধান অনুযায়ী, কোনো স্বামী যদি ‘অতিরিক্ত শক্তি’ প্রয়োগ করে স্ত্রীর শরীরে দৃশ্যমান জখম বা হাড় ভাঙার কারণ হন, তাহলে তার সর্বোচ্চ ১৫ দিনের কারাদণ্ড হতে পারে। তবে এ ক্ষেত্রে অভিযুক্ত স্বামী তখনই দোষী সাব্যস্ত হবেন, যখন স্ত্রী আদালতে নির্যাতনের বিষয়টি প্রমাণ করতে পারবেন। আদালতে হাজির হওয়ার সময় নির্যাতিত নারীকে পূর্ণ হিজাব পরতে হবে এবং তার সঙ্গে স্বামী বা অন্য কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ অভিভাবক উপস্থিত থাকতে হবে। তিনি বিচারকের সামনে জখম দেখাতে পারবেন।

আইনে আরও বলা হয়েছে, বিবাহিত কোনো নারী স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়ের বাড়িতে গেলে তাকে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড দেওয়া যেতে পারে।

এই দণ্ডবিধিতে আফগান সমাজকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে—উলামা (ধর্মীয় বিদ্বান), আশরাফ (অভিজাত), মধ্য শ্রেণি এবং নিম্ন শ্রেণি। একই অপরাধের ক্ষেত্রে শাস্তি নির্ধারণে অভিযুক্তের সামাজিক অবস্থানকে প্রাধান্য দেওয়া হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়েছে, কোনো ধর্মীয় পণ্ডিত অপরাধ করলে তাকে শুধু পরামর্শ দেওয়া হবে। আশরাফ শ্রেণির কেউ অপরাধ করলে তাকে আদালতে ডেকে সতর্ক করা হবে। মধ্য শ্রেণির কারও ক্ষেত্রে একই অপরাধে কারাদণ্ড হতে পারে। আর নিম্ন শ্রেণির ব্যক্তির ক্ষেত্রে একই অপরাধে কারাদণ্ডের পাশাপাশি শারীরিক শাস্তিও দেওয়া হতে পারে।

গুরুতর অপরাধের শাস্তি সংশোধনাগারে নয়, ইসলামি পণ্ডিতদের তত্ত্বাবধানে কার্যকর হবে বলেও উল্লেখ রয়েছে।

এই নতুন আইন কার্যকর হওয়ার মাধ্যমে ২০০৯ সালে প্রণীত ‘নারীর বিরুদ্ধে সহিংসতা দূরীকরণ’ আইন বাতিল করা হয়েছে। সেই আইনটি যুক্তরাষ্ট্র-সমর্থিত তৎকালীন আফগান সরকার প্রণয়ন করেছিল, যার লক্ষ্য ছিল নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইনি সুরক্ষা জোরদার করা।

মানবাধিকারকর্মীরা জানিয়েছেন, নতুন আইন নিয়ে প্রকাশ্যে কথা বলতে অনেকে ভয় পাচ্ছেন। কারণ তালেবান একটি প্রজ্ঞাপন জারি করে বলেছে, এই আইন নিয়ে আলোচনা বা সমালোচনা করাও অপরাধ হিসেবে গণ্য হতে পারে। ফলে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ও নারীর অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au