বাংলাদেশ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

  • 4:55 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:২৪২ বার
তারেক রহমানকে অভিনন্দন জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ছবিঃ সংগৃহীত

মেলমোর্ন, ২০ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অভিনন্দন জানিয়েছেন। এ তথ্য বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ‘বাংলাদেশ হাইকমিশন লন্ডন’ জানায়।

গত ১৭ ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়ে একটি চিঠি পাঠান। চিঠিতে কিয়ার স্টারমার উল্লেখ করেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তার নেতৃত্বে দুই দেশের মধ্যে এই সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদী। তিনি আশা প্রকাশ করেন, ভাগাভাগি মূল্যবোধ ও সমৃদ্ধ ইতিহাসের ভিত্তিতে অংশীদারিত্ব আরও জোরদার হবে।

চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, অংশীদারিত্বকে শক্তিশালী করা এবং অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে যুক্তরাজ্য ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। এছাড়া তিনি উল্লেখ করেন, বাংলাদেশের অন্যতম বড় বিদেশি বিনিয়োগকারী হিসেবে যুক্তরাজ্য বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের জন্য কাজ করতে চায়।

চিঠিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, দীর্ঘস্থায়ী প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্ক জোরদার এবং রোহিঙ্গা শরণার্থীদের আতিথেয়তায় বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার বিষয়গুলো নিয়েও দুই দেশের সহযোগিতার প্রত্যাশা প্রকাশ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী চিঠিতে দুই দেশের অংশীদারিত্বের নতুন অধ্যায় নিয়ে কাজ করার আগ্রহও ব্যক্ত করেছেন।

এই শাখার আরও খবর

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au