বাংলাদেশ

সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার

  • 5:05 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:২৪৪ বার
সড়কের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রীর লাশ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- ঢাকার শাহজাহানপুর এলাকার স্থানীয় আওয়ামী লীগের নেত্রী হাসিনা পারভীন মিনু (৪৫) এর লাশ উদ্ধার করেছে ঢাকার শাহজাহানপুর থানা পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনের গাবতলী নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র ঘেঁটে তার ঠিকানা চিহ্নিত করে। জানা গেছে, তিনি শাহজাহানপুর এলাকার শান্তিবাগ বাজারের পাশে বাস করতেন এবং স্থানীয় আওয়ামী লীগের একজন সক্রিয় নেত্রী ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, সকালে খবর পেয়ে পুলিশ সড়কের পাশে লাশটি উদ্ধার করে। লাশে শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে, অন্য কোথাও নারীটিকে হত্যা করে তার মরদেহ এখানে ফেলে দেওয়া হয়েছে।

ওসি বলেন, মৃত্যুর রহস্য উদঘাটন করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার দায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au