বিশ্ব

ট্রাম্পের নেতৃত্বে শুরু হল ‘বোর্ড অব পিস’-এর বৈঠক

  • 5:33 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:২৮৫ বার
ট্রাম্পের নেতৃত্বে শুরু হল ‘বোর্ড অব পিস’-এর বৈঠক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ‘বোর্ড অব পিস’-এর প্রথম বৈঠক শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই বৈঠকের সভাপতিত্ব করছেন। ২০টি দেশের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) ট্রাম্পের উদ্বোধনী বক্তব্যের মধ্যদিয়ে বৈঠক শুরু হয়েছে। খবর আল জাজিরার।

ট্রাম্পের দাবি, তার প্রশাসনের প্রথম বছর ছিল ব্যতিক্রমী, কারণ এ সময়ে আটটি যুদ্ধের অবসান ঘটানো হয়েছে এবং আরও একটি সংঘাত সমাধানের পথে রয়েছে। গাজা সংঘাতের দিকে ইঙ্গিত করে এটাকে তিনি ‘তুলনামূলকভাবে জটিল’ বলে উল্লেখ করেছেন।

Scenes from the Board of Peace meeting

ট্রাম্প বলেন, ‘বোর্ড অব পিস’ তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী উদ্যোগগুলোর একটি। বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে একযোগে কাজ করে যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে ট্রাম্পের নেতৃত্বে আয়োজিত ‘বোর্ড অব পিস’ বৈঠক নিয়ে খোদ ফিলিস্তিনিদের অনেকেই প্রশ্ন তুলেছেন। বিশেষ করে গাজা নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ফিলিস্তিনিদের অর্থবহ অংশগ্রহণ আছে কি না, তা নিয়ে উদ্বেগ জানাচ্ছেন তারা।

বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে তাদের থেকে দূরে, তাদের সরাসরি অংশগ্রহণ ছাড়াই। তাদের মতে, অতীতেও পুনর্গঠন ও শান্তি প্রক্রিয়া নিয়ে বহু আন্তর্জাতিক সম্মেলন হয়েছে, কিন্তু সেগুলোর অনেক প্রতিশ্রুত অর্থায়ন বিলম্বিত হয়েছে বা পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।

Inaugural meeting of the Board of Peace, in Washington

ফিলিস্তিনিরা চান না আবারও একই পরিস্থিতি তৈরি হোক। তাদের আশঙ্কা, ‘বোর্ড অব পিস’ যেন আরেকটি আন্তর্জাতিক সংস্থা হয়ে না দাঁড়ায়, যা কেবল সংকট সামাল দেওয়ার চেষ্টা করবে কিন্তু দীর্ঘদিনের ফিলিস্তিন ইস্যুর বাস্তব ও টেকসই সমাধান দিতে পারবে না।

হামাসের সঙ্গে যুদ্ধবিরতির পর উপকূলীয় অঞ্চলটির অর্ধেকরও বেশি নিয়ন্ত্রণ করছে ইসরাইল, বাকিটা হামাস। ট্রাম্প তার শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের কথা বলে আসছেন। তবে হামাস তা প্রত্যাখ্যান করেছে।

জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ‘বোর্ড অব পিস’ গঠনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। সমালোচকেরা মনে করেন, এর মাধ্যমে তিনি জাতিসংঘের প্রতিদ্বন্দ্বী একটি সংস্থা দাঁড় করাতে চাইছেন।

জার্মানি ও ফ্রান্সসহ ইউরোপের কয়েকটি দেশ এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। তবে হাঙ্গেরি, ইসরাইল, বেলারুশ, কাতার, সৌদি আরব ও তুরস্কসহ দুই ডজন দেশ এর সদস্য হয়েছে।

সূত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au