সর্বশেষ

শাহরুখ বা অমিতাভের সঙ্গে কাজের আগ্রহ নেই: পরিচালক সুদীপ

  • 6:41 pm - February 20, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- বলিউড বাদশাহ শাহরুখ খান কিংবা শাহেনশাহ অমিতাভ বচ্চন—বলিউড সিনেমা ইন্ডাস্ট্রির বড় দুটি নাম— দুই দিকপাল। অনেকের কাছেই তাদের সঙ্গে কাজ করা একপ্রকার স্বপ্নের মতো। বিশেষ করে নতুন পরিচালক ও প্রযোজকদের কাছে তো বটেই। কিন্তু সেই পথে হাঁটতে রাজি নন পরিচালক সুদীপ শর্মা। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্ডাস্ট্রির বড় তারকাদের সঙ্গে কাজ করার প্রতি তার কখনো আগ্রহ জন্মায়নি। কিন্তু কেন? নেপথ্যে রয়েছে কোন কারণ?
আনুশকা শর্মা প্রযোজিত ‘এনএইচ ১০’ সিনেমার চিত্রনাট্যকার ছিলেন পরিচালক সুদীপ শর্মা । তার পরে বেশ কিছু জনপ্রিয় ওয়েব সিরিজ লিখেছেন এবং পরিচালনাও করেছেন তিনি। সুদীপ বলেন, বড় তারকার সঙ্গে কাজ করা মানে এক অন্য ধরনের দায়িত্ব। যে দায়িত্ব নিতে তিনি খুব একটা ইচ্ছুক নন।

এ পরিচালক বলেন, শাহরুখ কিংবা অমিতাভের সঙ্গে কাজ করার ইচ্ছা আমার কখনো হয়নি। কারণ আমি সব সময়ই নিজের গল্প বলতে চেয়েছি। বড় তারকার সঙ্গে কাজ করতে গেলে অনেক ধরনের দায়িত্ব কাঁধে চলে আসে। সে ক্ষেত্রে ভাবতে হয় তারকাদের অনুরাগীদের কেমন লাগবে। নামি অভিনেতা হলে তাদের ভাবমূর্তি নিয়েও সচেতন থাকতে হয়, যা আমার পক্ষে খুবই কঠিন। কখনো তো এভাবে ভাবিইনি।

তিনি বলেন, তাই কোনো দিনই বড় ও নামি তারকার সঙ্গে কাজ করার ইচ্ছা বা প্রবণতা তৈরি হয়নি। কখনো তার লেখা গল্প বা চরিত্র অনুযায়ী যদি মনে হয় বলিউডের প্রথম সারির তারকাকেই দরকার, সে ক্ষেত্রে কথাবার্তা এগোতে তার কোনো সমস্যা নেই বলে জানান সুদীপ শর্মা।

এই শাখার আরও খবর

ইরান ছাড়তে জীবন বাজি রেখেছিলেন দুই ফুটবলার

ইরানের জাতীয় সংগীত গাইতে অস্বীকৃতি জানানো যে তাঁদের জন্য কতটা ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে, তা জানতেন ফুটবলার আতেফেহ রামেজানিসাদেহ ও ফাতেমেহ পাসানদিদেহ। কারাবাস, পরিবারের…

ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ৩ কারাবন্দীর মৃত্যু, দুইজনের মাঝে ব্যবধান ১ ঘণ্টা ৪০ মিনিট

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া তিন কারাবন্দীর মৃত্যু হয়েছে। রোববার পৃথক সময়ে তাঁদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে দুজন…

আরও দুই মামলায় চিন্ময় দাসের জামিন

ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা আরও দুই মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাই কোর্ট। রোববার…

হামে মৃত্যু হাজার ছুঁইছুঁই, এক দিনে আরও ৩ জনের মৃত্যু

বাংলাদেশে হামের প্রকোপে মৃত্যুর সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে ১০০…

হত্যার আগের দিনও নির্মাণকাজ নিয়ে ব্যস্ত ছিলেন গণপতি, খুনের সময় কখন?

রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় তদন্তের সময়-রেখা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে। নির্মাণসামগ্রীর ব্যবসায়ী এক গুরুত্বপূর্ণ সাক্ষীর দাবি, নিহত গণপতি চক্রবর্তী…

আগ্নেয়গিরির ছাইয়ে ঢেকে গেছে আকাশ, জাকার্তায় স্থগিত ৩০১ ফ্লাইট

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছড়িয়ে পড়েছে বিপুল পরিমাণ ছাই। এর প্রভাবে রাজধানী জাকার্তার সুকর্ণো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। আগ্নেয় ছাইয়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au