বিশ্ব

মেক্সিকোতে খেলার মাঠে বন্দুক হামলা, হতাহত ১০

  • 12:27 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:২২৮ বার
মেক্সিকোতে খেলার মাঠে বন্দুক হামলা,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- মেক্সিকোর মধ্যাঞ্চলের একটি ব্যস্ত খেলার মাঠে বন্দুকধারীদের হামলায় দুইজন নিহত এবং আটজন আহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বুধবার এ তথ্য নিশ্চিত করেছে। হামলার সময় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে; শিশুদের চিৎকার আর অভিভাবকদের ছুটোছুটিতে তৈরি হয় হৃদয়বিদারক পরিস্থিতি।

মঙ্গলবার রাতে ছোট শহর সান ফ্রান্সিসকো দেল রিনকন-এ এ ঘটনা ঘটে। শিশুদের খেলায় মুখর একটি পার্ক লক্ষ্য করে পরপর গুলি ছোড়া হয়।

হামলার সময় ৩৬ বছর বয়সী এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। ২৪ বছর বয়সী আরেকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের মধ্যে কয়েকজন শিশু ও কিশোর রয়েছে।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, আহত শিশুদের মধ্যে তিনজন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বাকি পাঁচজন চিকিৎসাধীন থাকলেও তারা এখন আশঙ্কামুক্ত। নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় ও বয়স প্রকাশ করা হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক মা জানান, “আমি আমার ছোট মেয়েকে গোসল করাচ্ছিলাম, তখন প্রায় ২০টি গুলির শব্দ শুনি। বাইরে গিয়ে দেখি মায়েরা চিৎকার করে সন্তানদের খুঁজছে। সবাই বলছিল, এখানে শিশুরা আছে।”

স্থানীয় এক বাসিন্দা বলেন, এলাকায় গ্যাং সদস্যদের আনাগোনা প্রায়ই দেখা যায়। তিনি জানান, “এ নিয়ে এখন পর্যন্ত এখানে চারটি গুলির ঘটনা ঘটেছে। কাছের গির্জায় ক্লাস চলছিল এবং পার্কে অনেক শিশু ছিল। শিশুদের ছুটে পালানোর দৃশ্যটা খুবই ভয়াবহ ছিল।”

রাজ্য প্রসিকিউটর অফিস জানিয়েছে, হামলার ঘটনায় তদন্ত শুরু হয়েছে। এখনো পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, এক মাসেরও কম সময়ের মধ্যে গুয়ানাহুয়াতো অঙ্গরাজ্যে এটি দ্বিতীয় বড় সহিংসতার ঘটনা। গত জানুয়ারির শেষে একটি ফুটবল ম্যাচের পর হামলায় ১১ জন নিহত এবং ১২ জন আহত হয়েছিল।

বিশ্লেষকদের মতে, এ অঞ্চলে সক্রিয় শক্তিশালী মাদকচক্রগুলোর দ্বন্দ্ব সহিংসতার অন্যতম কারণ। এর মধ্যে রয়েছে হালিস্কো নিউ জেনারেশন কার্টেল এবং সান্তা রোসা দে লিমা কার্টেল।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

সূত্র : আল-অ্যারাবিয়া

এই শাখার আরও খবর

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au