বিশ্ব

মোদির সফরের আগে ইসরায়েলে ২ ভারতীয়কে মারধর

  • 1:17 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:২৪৫ বার
ছবি: এক্স

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- ইসরায়েলের আশকেলন শহরে দুই ভারতীয় নাগরিকের ওপর হামলার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে আগে থেকে পরিকল্পনা করে এই হামলা চালানো হয়।

ইসরায়েলি ব্রডকাস্টার কেএএনের প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, তিন থেকে চারজন হুডি পরিহিত ব্যক্তি দুই ভারতীয়কে অনুসরণ করে একটি পার্কে নিয়ে যায়। সেখানে তাদের ওপর মারধর করা হয়। ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন এবং তাদের পেছনে কয়েকজন অনুসরণ করছিল। পরবর্তী দৃশ্যে পার্কের ভেতরে একজনকে চেপে ধরে রাখা হয়েছে এবং অন্যজনকে ঘুষি মারতে দেখা যায়।

হিব্রু ভাষায় দেওয়া ভিডিওটির ক্যাপশনে হামলাকে পূর্বপরিকল্পিত এবং বর্ণবাদ ও বিদ্বেষপ্রসূত হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঘটনার প্রেক্ষাপটে কূটনৈতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। সম্প্রতি ভারত জাতিসংঘের শতাধিক সদস্য দেশের সঙ্গে একাত্ম হয়ে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণের বিরুদ্ধে নিন্দা জানায়। এক বিবৃতিতে ভারত জানায়, পশ্চিম তীরে অবৈধ উপস্থিতি সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত। একই সঙ্গে যেকোনো ধরনের দখলদারির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে দেশটি।

এই অবস্থানের পরপরই ভারতীয় নাগরিকদের ওপর হামলার ঘটনায় দুই দেশের সম্পর্কের প্রেক্ষাপট নিয়েও আলোচনা শুরু হয়েছে।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের মুখপাত্র পবন খেরা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের প্রতি আহ্বান জানিয়ে বিষয়টি দ্রুত খতিয়ে দেখার এবং ভুক্তভোগীদের চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন।

এদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দুই দিনের ইসরায়েল সফরের কথা রয়েছে। সম্প্রতি এক সামরিক অনুষ্ঠানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, তার ঘনিষ্ঠ বন্ধু ভারতের প্রধানমন্ত্রী শিগগিরই ইসরায়েল সফর করবেন এবং দুই দেশের মৈত্রী আরও জোরদার হবে।

হামলার ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এবং তদন্তের অগ্রগতি নিয়ে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।

সুত্রঃএনডিটিভি

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au