সর্বশেষ

প্রতিবাদ জানিয়ে পুরস্কার ফিরিয়ে দিলেন তিউনিসিয়ান নির্মাতা

  • 2:47 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৩৮ বার

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান স্পষ্ট না করায় তীব্র সমালোচনার মুখে পড়েছে চলমান বার্লিন চলচ্চিত্র উৎসব। জুরিপ্রধান উইম ওয়েন্ডার্স ও জুরি সদস্য ইওয়া পুসজসিন্সকার মন্তব্যে ক্ষুব্ধ হয়েছেন প্রত্যেক রাজনীতিসচেতন শিল্পী। বুকার পুরস্কারজয়ী ভারতীয় লেখক অরুন্ধতী রায় বার্লিন উৎসব বয়কটের ঘোষণা দিয়েছেন। বিভিন্ন দেশের শতাধিক অভিনেতা ও পরিচালক এক খোলা চিঠিতে উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে ফিলিস্তিনবিরোধী এবং প্রাতিষ্ঠানিক নীরবতার অভিযোগ তুলেছেন।

এবার জার্মানির বার্লিন শহরে আয়োজিত আরেক চলচ্চিত্র উৎসবে নিজের প্রতিবাদের স্বাক্ষর রাখলেন তিউনিসিয়ান নির্মাতা কুসারু বিন হানিয়া। ৯৮তম অস্কারে মনোনীত হয়েছে তাঁর নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দি রজব’। ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। সম্প্রতি বার্লিন শহরে আয়োজিত সিনেমা ফর পিস অ্যাওয়ার্ডে ‘মোস্ট ভ্যালুয়েবল ফিল্ম’ হিসেবে নির্বাচিত হয়েছে দ্য ভয়েস অব হিন্দি রজব। তবে প্রতিবাদস্বরূপ পুরস্কারটি ফিরিয়ে দিয়েছেন নির্মাতা।

সিনেমা ফর পিস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুসারু বিন হানিয়া। সিনেমাটির নাম ঘোষণার পর তিনি মঞ্চেও ওঠেন। পুরস্কারটি হাতেও নেন। তারপর ফিরিয়ে দেন আয়োজকদের। মঞ্চে দাঁড়িয়ে কুসারু বিন হানিয়া বলেন, ‘হিন্দ রজবের হত্যা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত গণহত্যার অংশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র ও প্রতিষ্ঠানগুলোর প্রত্যক্ষ সহায়তায় ফিলিস্তিনে গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তবে আমরা এখন দেখতে পাচ্ছি, বার্লিনের মতো চলচ্চিত্র উৎসবে শান্তির নাম করে এই গণহত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। শান্তি কোনো সুগন্ধি নয়, যা সহিংসতার ওপর ছিটিয়ে দিলেই সব ঢাকা পড়ে যাবে। আমি এই পুরস্কার বাড়ি নিয়ে যাব না, এখানেই রেখে যাব স্মারক হিসেবে। যেদিন সত্যিই শান্তি প্রতিষ্ঠিত হবে, এই গণহত্যার বিচার হবে; সেদিন এসে আনন্দের সঙ্গে এই পুরস্কার গ্রহণ করব।’

এই শাখার আরও খবর

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au