সর্বশেষ

শাকিবের সিনেমায় পাকিস্তানি নায়িকার গুঞ্জন, মুখ খুললেন পরিচালক

  • 8:25 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১২৩ বার

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’-এর শুটিং শুরু হচ্ছে আগামী মাসে। কিন্তু ক্যামেরা ঘোরার আগেই শোনা যায়, ছবিটিতে শাকিবের বিপরীতে একজন পাকিস্তানি নায়িকা অভিনয় করতে পারেন। এমন গুঞ্জনে যখন দর্শকদের মধ্যে আলোচনা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমাটির পরিচালক আজমান রুশো।

সম্প্রতি গণমাধ্যমে নির্মাতা স্পষ্ট করে জানান, শাকিবের এই সিনেমায় পাকিস্তানি কোনো নায়িকা থাকার সম্ভাবনা নেই এবং যে তথ্য ছড়িয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। রুশো বলেন, রকস্টারের গল্প বাংলাদেশের, ভাষাও বাংলার; পাকিস্তানি নায়িকা কেন থাকবে? আমরা এটা শুরুতেও ভাবিনি। যেটি ছড়িয়েছে, তার পুরোটাই ভিত্তিহীন।

তবে এর আগে একবার শাকিব খান জানিয়েছিলেন, পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে তার একটি সিনেমা নিয়ে আলোচনা চলছে। যদিও তিনি কোন সিনেমার জন্য এ আলোচনা, তা জানাননি। এ প্রসঙ্গে রুশো বলেন, শাকিব ভাই আগামীতে অনেক সিনেমা করবেন। হয়তো তার অন্য সিনেমার ক্ষেত্রে বলেছিলেন। কিন্তু ‘রকস্টার’-এ পাকিস্তানি নায়িকার কোনো সম্ভাবনা নেই।

আগামী ঈদুল আজহায় মুক্তির লক্ষ্য নিয়ে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে ঢাকার এক তরুণের চরিত্রে দেখা যাবে, যার গল্পের প্রেক্ষাপট দেশীয় সংস্কৃতিকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

উল্লেখ্য, জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাণের মাধ্যমে পরিচিতি পাওয়া আজমান রুশো এবার প্রথমবারের মতো চলচ্চিত্র নির্মাণে হাত দিচ্ছেন। তার এই প্রথম প্রজেক্ট ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au