সর্বশেষ

দেউলিয়ার গুঞ্জন নিয়ে যা বললেন গোবিন্দর পরিবার

  • 8:26 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৪৬ বার

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- বলিউডের নব্বই দশকের জনপ্রিয় তারকা গোবিন্দকে ঘিরে সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার আর্থিক সংকটে পড়ার গুঞ্জন। ভারতের এক মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে সাধারণ ট্যাক্সিতে যাওয়া এবং ছোটখাটো অনুষ্ঠানে পারফর্ম করার ঘটনা থেকেই মূলত এই আলোচনা শুরু হয়।

তবে অভিনেতার ঘনিষ্ঠজনেরা এই দাবি নাকচ করেছেন। গোবিন্দর ভাগ্নে বিনয় আনন্দ স্পষ্ট জানিয়ে দেন, দেউলিয়া হওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন। তার ভাষ্য, গোবিন্দ এখনও সুপারস্টার এবং যে কোনো জায়গা থেকেই উল্লেখযোগ্য অঙ্কের আয় করার সামর্থ্য রাখেন।

বিনয় আরও দাবি করেন, যখন মুম্বাইয়ের লোখান্ডওয়ালায় একটি ফ্ল্যাটের দাম ছিল ১২-১৩ লাখ রুপি, তখন গোবিন্দ একটি সিনেমার জন্য প্রায় এক কোটি রুপি পারিশ্রমিক নিতেন। ক্যারিয়ারে ৭০ থেকে ৮০টির বেশি সফল ছবিতে অভিনয় করা এ অভিনেতার দেউলিয়া হওয়ার খবরকে তিনি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।
২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত রঙ্গিলা রাজা-র পর বড় পর্দায় আর দেখা যায়নি গোবিন্দকে। মাঝে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করলেও সেখানে খুব একটা সফল হননি। দীর্ঘদিন আলোচনার বাইরে থাকলেও তাকে ঘিরে কৌতূহল কমেনি। পরিবারের দাবি, সব জল্পনার মাঝেও তিনি এখনো স্বচ্ছল ও সম্মানজনক জীবনই কাটাচ্ছেন।

এই শাখার আরও খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে ভারতে যা যা ঘটছে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিরোধী দলগুলোর বিক্ষোভ সমাবেশে অভিযান চালিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বেশ কয়েকজন বিরোধী আইনপ্রণেতাকে আটক করেছে দিল্লি…

পার্থে ‘ল্যান্ড ফোর্সেস’: অস্ট্রেলিয়ায় বিশাল প্রতিরক্ষা প্রদর্শনী, বাইরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

৬০টি দেশের প্রতিরক্ষা খাতের শীর্ষ নির্বাহী, প্রায় এক হাজার প্রদর্শনকারী প্রতিষ্ঠান, ১০ দিনের জন্য পুলিশের অতিরিক্ত ক্ষমতা এবং নিরাপত্তায় ১ কোটি ১৫ লাখ অস্ট্রেলীয় ডলারের…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা, গ্রেফতার ১

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কের দ্বীপে নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসম্পূর্ণ ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগে আব্দুর রহমান সম্রাট নামে এক ব্যক্তিকে…

‘কালোজাদু’র অপবাদে তিন নারীকে জুতার মালা পরিয়ে ঘোরানোর অভিযোগ

নাটোরের গুরুদাসপুরে ‘কুফরি কালাম’ বা কালোজাদু করার অপবাদ দিয়ে তিন নারীকে বাড়ি থেকে ডেকে এনে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। তাঁদের গলায় জুতার মালা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিরোধী জোটের দীর্ঘ প্রায় ৯ ঘণ্টার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচির পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী…

‘আপামর ছাত্রজনতা’র ব্যানারে উপাচার্যকে হেনস্তা, জোর করে পদত্যাগপত্রে সই নেওয়ার অভিযোগ

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জাওয়াদুল হককে ঘেরাও করে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au