সর্বশেষ

তিশার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে যা বললেন ফারুকী

  • 8:30 pm - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি- জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার জন্মদিন আজ (২০ ফেব্রুয়ারি)। তিশার জন্মদিনে তার স্বামী, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী শুভেচ্ছা জানালেন।

পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপনের চারটি ছবি ফেসবুকে পোস্ট করে সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি ক্যাপশনে লেখেন, ‘যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি ও সমীহ করি, তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।

তোমাকে জানা আমার কাছে সৌভাগ্যের। তোমার সঙ্গে এই জীবন উদযাপন করতে পারা আরও বড় আশীর্বাদ।’ফারুকীর শেয়ার করা ছবিতে মেয়ে ইলহামকেও দেখা যায়। ছবিতে আরো দেখা যায় দুটি কেক ও ফুল।

একটি কেকে লেখা, ‘হ্যাপি বার্থ ডে টু দ্য বেস্ট মামি’; আরেক কেকে লেখা, ‘হ্যাপি বার্থ ডে কুইন।’ভালোবেসে ২০১০ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। এরপর বেশ সুখের কাটছে তাদের সংসার। ২০২২ সালের জানুয়ারিতে এই দম্পতির ঘর আলো করে জন্ম নেয় কন্যা ইলহাম।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au