বিশ্ব

মধ্যপ্রাচ্যে বাড়ছে সংঘাতের আশঙ্কা: যুক্তরাষ্ট্র ও ইরান সীমান্তে সামরিক উত্তেজনা

  • 2:36 am - February 22, 2026
  • পঠিত হয়েছে:৭৬ বার
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র “বড় ধরনের সামরিক অভিযান” শুরু করেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ ফেব্রুয়ারি- পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতার আশার তেমন কোনও সম্ভাবনা থাকায় মধ্যপ্রাচ্যে বড় ধরনের সামরিক সংঘাতের দিকে ধাবিত হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ওয়াশিংটন ২০০৩ সালের ইরাক আক্রমণের পর সর্ববৃহৎ সামরিক সমাবেশ করেছে, যা উপসাগরীয় দেশগুলো এবং ইসরায়েলের জন্যও আশঙ্কাজনক হিসেবে দেখা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই পরিস্থিতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

রয়টার্সের সূত্র মতে, ইসরায়েল সরকার মনে করছে যুক্তরাষ্ট্র ও ইরান বর্তমানে একটি অচল অবস্থায় রয়েছে। এই অবস্থায় তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে, যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। গত বছরের জুনে দুই দেশের যৌথ হামলা চালানো হয়েছিল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায়; যদি এবার হামলা হয়, তবে এটি এক বছরের মধ্যে দ্বিতীয় ঘটনা হবে।

সাবেক মার্কিন কূটনীতিক ও ইরান বিশেষজ্ঞ অ্যালান আয়ার বলেছেন, উভয় পক্ষই তাদের অবস্থানে অনড়। প্রেসিডেন্ট ট্রাম্প বিশাল সামরিক বাহিনী মোতায়েন করার পর কোনও সাধারণ চুক্তি ফেরাতে পারবেন না, কারণ এতে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। অন্যদিকে আক্রমণ করলে পরিস্থিতি দ্রুত ভয়াবহ রূপ নেবে।

জেনেভায় গত মঙ্গলবার অনুষ্ঠিত আলোচনায় ‘নির্দেশনামূলক নীতি’ নিয়ে একমত হওয়ার চেষ্টা করা হলেও মূল সমস্যাগুলো সমাধান হয়নি। ওমানি মধ্যস্থতাকারীরা ইরানের কাছে ক্ষেপণাস্ত্র সংক্রান্ত প্রস্তাব নিয়ে গেলেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তা খোলার জন্য রাজি হননি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, “পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তি করতে হবে, নয়তো খুব খারাপ কিছু ঘটবে।” ট্রাম্প হামলার জন্য ১০ থেকে ১৫ দিনের একটি সম্ভাব্য সময়সীমা বেঁধে দিয়েছেন। জবাবে ইরান জানিয়েছে, যদি তাদের ওপর হামলা করা হয়, তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আঘাত হানবে।

প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, হামলা হলে যুক্তরাষ্ট্র প্রথমে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অচল করবে এবং এরপর রেভল্যুশনারি গার্ডসের নৌবাহিনীকে লক্ষ্যবস্তু করবে। এই বাহিনী হরমুজ প্রণালি বন্ধের হুমকি দিয়ে থাকে, যা বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ পরিবহন করে।

তবে ইউরোপীয় এবং আরব দেশগুলো ট্রাম্পের ‘শেষ লক্ষ্য’ নিয়ে সন্দিহান। তারা জানতে চাচ্ছে, এই হামলার উদ্দেশ্য কি কেবল ইরানের সামরিক ক্ষমতা সীমিত করা, নাকি সরাসরি শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্য রয়েছে। বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, আয়াতুল্লাহ আলি খামেনির নেতৃত্বাধীন বর্তমান ব্যবস্থায় সামরিক শক্তি প্রয়োগ করে রাজনৈতিক পরিবর্তন আনা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে।

ইরানের পক্ষ থেকে কিছু নমনীয়তার আভাস পাওয়া গেছে। খামেনির উপদেষ্টা আলি লারিজানি জানিয়েছেন, তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কে ব্যাপক তদারকির সুযোগ দিতে প্রস্তুত। তবে বিশ্লেষকরা মনে করছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন ইরানের সার্বভৌম অধিকার হিসেবে বিবেচিত হয়। তাই বড় ধরনের ছাড় দেওয়া হবে কিনা তা খামেনির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সামরিক উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। আগামী ২৮ ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বৈঠকের পর পরিস্থিতি আরও স্পষ্ট হতে পারে।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

ওয়ান নেশনের জনপ্রিয়তা বাড়ায় কর সংস্কারে এগিয়েছে সরকার: অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্বীকার করেছেন, দেশটির ডানপন্থী রাজনৈতিক দল ওয়ান নেশনের ক্রমবর্ধমান জনপ্রিয়তা তাঁর সরকারের বিতর্কিত কর সংস্কার উদ্যোগের পেছনে অন্যতম…

মমতাকে বিধানসভায় নিতে আসন ছাড়ার প্রস্তাব হুমায়ুন কবীরের

মেলবোর্ন, ৫ জুন- ভারতের পশ্চিমবঙ্গের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সাবেক নেতা ও আম-জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা…

সিরিয়া ফেরত আইএসআইএস সংশ্লিষ্ট নারীকে জামিন না দিতে আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ায় সিরিয়া-ফেরত এক নারীকে ঘিরে আলোচিত একটি মামলায় জামিন না দেওয়ার পক্ষে যুক্তি উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অভিযোগ রয়েছে, তিনি ও তাঁর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au