বাংলাদেশ

টাইম ম্যাগাজিনের প্রতিবেদন

বাংলাদেশের ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তব নাকি কল্পনা

  • 2:46 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১০১ বার
ট্রিলিয়ন ডলারের অর্থনীতি বাস্তব নাকি কল্পনা, ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- বাংলাদেশের অর্থনীতিকে ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমানে প্রায় ৪৬০ বিলিয়ন ডলারের অর্থনীতিকে দ্বিগুণেরও বেশি বাড়ানোর এই লক্ষ্য অর্জনে টানা কয়েক বছর গড়ে প্রায় ৯ শতাংশ প্রবৃদ্ধি প্রয়োজন হবে। সাম্প্রতিক সময়ে প্রবৃদ্ধি যেখানে প্রায় ৪ শতাংশে নেমে এসেছে, সেখানে এই লক্ষ্য কতটা বাস্তবসম্মত, তা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী Time।

রাজনৈতিক বিশ্লেষক ফরিদ এরকিজিয়া বখতের লেখা প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ প্রবৃদ্ধির জন্য শুধু রাজনৈতিক অঙ্গীকার যথেষ্ট নয়, প্রয়োজন সুসংহত অর্থনৈতিক রূপরেখা ও বাস্তবসম্মত নীতিমালা।

প্রতিবেদন অনুযায়ী, বিএনপি শিক্ষা খাতে ব্যয় জিডিপির ২ শতাংশ থেকে বাড়িয়ে ৬ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ০.৭৫ শতাংশ থেকে ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে এই ব্যয় নির্বাহে অতিরিক্ত রাজস্ব কোথা থেকে আসবে, সে বিষয়ে স্পষ্ট পরিকল্পনা অনুপস্থিত।

বিশ্লেষণে বলা হয়েছে, প্রবৃদ্ধি দ্বিগুণের বেশি বাড়াতে হলে বেসরকারি বিনিয়োগ জিডিপির ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশে নিতে হবে। কিন্তু উচ্চ সুদের হার, নীতিগত অনিশ্চয়তা এবং ব্যবসায়িক পরিবেশের নানা সীমাবদ্ধতা বিনিয়োগে প্রতিবন্ধকতা তৈরি করছে।

দেশে খাদ্যপণ্যের উচ্চমূল্য নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, কেবল মুদ্রানীতিকে দায়ী করলে সমস্যার সমাধান হবে না। সরবরাহব্যবস্থার দুর্বলতা এবং মধ্যস্বত্বভোগী চক্রের প্রভাব বড় কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বাংলাদেশের অর্থনীতিতে কৃষির অবদান প্রায় ১২ শতাংশ। এ খাতে কর্মরত প্রায় ৪৪ শতাংশ জনবল, যা সংখ্যায় প্রায় পাঁচ কোটি। কৃষক থেকে শহরের বাজার পর্যন্ত পণ্য পৌঁছানোর পথে অনিয়ন্ত্রিত মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য দাম বাড়িয়ে দিচ্ছে এবং প্রান্তিক কৃষকদের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত করছে। প্রতিবেদনে ফসল কাটার পর সংরক্ষণ, পরিবহন ও লজিস্টিক খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদন বলছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী আয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা International Monetary Fund–এর ঋণের তুলনায় রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে বেশি স্থিতিশীল অবদান রাখছে।

উপসাগরীয় দেশগুলোসহ বিভিন্ন দেশে কর্মরত প্রায় এক কোটি বাংলাদেশি গত তিন মাসে প্রায় ৭.৫ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন। ২০২৩ সালে যেখানে রেমিট্যান্স ছিল ২১ বিলিয়ন ডলার, ২০২৫ সালে তা বেড়ে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশ্লেষণে বলা হয়েছে, হুন্ডি দমনে কঠোর অবস্থান বজায় রাখা না গেলে এই অগ্রগতি টেকসই হবে না।

প্রতি বছর প্রায় ১০ লাখ বাংলাদেশি বিদেশে কর্মসংস্থানের জন্য যান। দেশে বছরে প্রায় ২০ লাখ নতুন কর্মসংস্থানের প্রয়োজন হলেও তা পুরোপুরি সৃষ্টি করা সম্ভব হচ্ছে না। ফলে বিদেশে শ্রম রপ্তানি দেশের অর্থনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বলয় হিসেবে কাজ করছে।

তবে শ্রম রপ্তানি খাতে দুর্নীতি ও অতিরিক্ত নির্ভরতার ঝুঁকির কথাও উল্লেখ করা হয়েছে। কয়েকটি দেশ ইতোমধ্যে বাংলাদেশি শ্রমিক নেওয়া সীমিত করেছে। এতে শ্রমবাজার এককভাবে সৌদি আরবের ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অর্থনীতিবিদ খান আহমেদ সাঈদ মুরশিদ মনে করেন, বড় লক্ষ্য সামনে রেখে দ্রুত বাস্তবায়নযোগ্য ছোট কিন্তু উচ্চ-প্রভাবশালী প্রকল্প নেওয়া উচিত। বিশেষ করে শিল্পখাতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা জরুরি।

সামগ্রিকভাবে প্রতিবেদনে বলা হয়েছে, ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জন সম্ভব হলেও এর জন্য প্রয়োজন সুসংহত রাজস্বনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, সরবরাহব্যবস্থার সংস্কার এবং প্রবাসী আয়ের কার্যকর ব্যবস্থাপনা। অন্যথায় উচ্চাভিলাষী এই পরিকল্পনা বাস্তবতার সঙ্গে তাল মেলাতে ব্যর্থ হতে পারে।

এই শাখার আরও খবর

সহিংসতায় উত্তপ্ত পশ্চিমবঙ্গের নির্বাচন, কয়েক কেন্দ্রে প্রার্থীর ওপরেও হামলা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- সহিংসতা, অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের একাধিক জেলায় বিক্ষিপ্ত সংঘর্ষ, হামলা, ভাঙচুর…

ভয়াবহ বন্যার পর নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২৩ এপ্রিল- নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার পর পানি নামতে শুরু করলে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ ফিলিপ…

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট, পঞ্চগড়ে শিক্ষার্থী আটক

মেলবোর্ন, ২৩ এপ্রিল- সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও বিতর্কিত কনটেন্ট ছড়ানোর অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে মো. শাকিল আহমেদ (২৪)…

ভিক্টোরিয়ায় কমছে পুলিশ সদস্য, বিরোধীদের কড়া সমালোচনা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে জাসিন্টা অ্যালান সরকারের আমলে পুলিশ সদস্যের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে নতুন তথ্য প্রকাশ পেয়েছে। ভিক্টোরিয়া পুলিশের নিজস্ব পরিসংখ্যানেই…

ভোটকেন্দ্র পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে হুমায়ুন কবীর

মেলবোর্ন,  ২৩ এপ্রিল- পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ চলাকালীন বৃহস্পতিবার সকালেই তীব্র রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে। ভোট পরিস্থিতি পর্যবেক্ষণে গেলে আম…

রাষ্ট্রদূত নিয়োগের স্বচ্ছতা নিয়ে বিতর্ক, পার্লামেন্টে কঠোর প্রশ্নের মুখে কিয়ার স্টারমার

মেলবোর্ন, ২৩ এপ্রিল- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পার্লামেন্টে কঠোর প্রশ্নবাণের মুখে পড়তে যাচ্ছেন। প্রধানমন্ত্রী প্রশ্নোত্তর পর্বে তাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিরোধী এমপিদের চাপের মুখে পড়তে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au