বিশ্ব

ট্রাম্প বললেন, ভারতের সঙ্গে চুক্তি বহাল থাকবে

  • 4:26 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শুল্ক আরোপের ক্ষমতাকে ‘অবৈধ’ ঘোষণা করলেও ভারতের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বহাল থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করেছেন, শুল্কের হুমকির মুখে বিভিন্ন দেশের সঙ্গে যেসব চুক্তি হয়েছে, সেগুলো কার্যকর থাকবে; শুল্ক আদায়ের আইনি প্রক্রিয়াটি ভিন্নভাবে সম্পন্ন করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “ভারতের সঙ্গে চুক্তিটি বহাল আছে। সব চুক্তিই কার্যকর থাকবে। আমরা শুধু এটি অন্যভাবে (ভিন্ন আইনি কর্তৃত্বে) করব।”

১৯৭৭ সালের একটি আইনের অধীনে জরুরি ভিত্তিতে শুল্ক আরোপের ক্ষমতা ট্রাম্প ব্যবহার করেছিলেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট ৬-৩ ভোটে সেটিকে অবৈধ ঘোষণা করেছে।

গত ৬ ফেব্রুয়ারি ২০২৫-এ ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির রূপরেখা ঘোষণা করেছিলেন। চুক্তিটি আগামী মার্চে স্বাক্ষরিত হওয়ার কথা এবং এপ্রিলেই কার্যকর হওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে ট্রাম্প বলেন, “মোদি দারুণ এক ভদ্রলোক। তিনি যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী আলোচকদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। তারা আমাদের ঠকাচ্ছিল। তাই আমরা ভারতের সঙ্গে একটি ন্যায্য চুক্তি করেছি। এখন ভারত শুল্ক দিচ্ছে, আমাদের শুল্ক দিতে হচ্ছে না।”

ভারতের বিরোধী দল ও সমালোচকরা এই চুক্তিকে ‘লজ্জাজনক নতিস্বীকার’ হিসেবে দেখছেন। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী একে ‘ফাঁদ’ হিসেবে অভিহিত করেছেন।

সমালোচকরা আশঙ্কা প্রকাশ করছেন, ভর্তুকিযুক্ত মার্কিন কৃষিপণ্য ভারতীয় বাজারে প্রবেশ করলে দেশের প্রায় ৭০ কোটি মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হতে পারে। বিশেষ করে তুলা চাষি ও ক্ষুদ্র কৃষকরা চরম সংকটে পড়তে পারেন।

অপরদিকে, শুল্ক অবৈধ ঘোষণার ফলে ট্রাম্প প্রশাসন এ পর্যন্ত আদায় করা অর্থ ফেরত দেবে কি না তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্প জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ে এ বিষয়ে কোনো নির্দেশনা নেই এবং এটি আদালতের মাধ্যমে নিষ্পত্তি হতে আরও পাঁচ বছর সময় লাগতে পারে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au