বিশ্ব

লিবিয়ায় সমুদ্রে ডুবে প্রাণ গেল ৭ অভিবাসন প্রত্যাশীর

  • 7:16 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:১৭১ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- লিবিয়ার রাজধানী ত্রিপোলির পূর্বে উপকূলীয় শহর কাসর আল-আখিয়ারের একটি সমুদ্রসৈকত থেকে অন্তত সাতজন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

কাসর আল-আখিয়ার পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, সাগরের ঢেউয়ে ভেসে মরদেহগুলো তীরে এসে পৌঁছায়। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে।

কর্মকর্তারা জানান, উত্তাল সমুদ্র পরিস্থিতির কারণে আরও কেউ নিখোঁজ আছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ভৌগোলিক অবস্থানের কারণে লিবিয়া দীর্ঘদিন ধরেই অনিয়মিত অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। ইউরোপের নিকটবর্তী অবস্থান এবং দীর্ঘ ভূমধ্যসাগরীয় উপকূলরেখা দেশটিকে ঝুঁকিপূর্ণ নৌপথে পাড়ি জমানোর প্রধান কেন্দ্রগুলোর একটি করে তুলেছে।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au