সর্বশেষ

বিশ্বজুড়ে শাকিরাকে খ্যাতি এনে দেওয়া সেরা ১০ গান

  • 10:01 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:২৫০ বার

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- লাতিন ছন্দ ও দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন কলম্বিয়ার পপতারকা শাকিরা। তার বেশিরভাগ গান শ্রোতাদের মন কেড়েছে। ক্যারিয়ারের শুরু থেকেই একে একে জনপ্রিয়তা পাওয়া গানগুলো গেয়ে মাতিয়েছেন পুরো বিশ্ব। সেই ধারাবাহিকতায় আগামী ১০ এপ্রিল ভারতের মুম্বাই ও ১৫ এপ্রিল দিল্লিতে লাইভ পারফর্ম করবেন করবেন তিনি। নেটিজেনরা বলছেন, ‘ফিডিং ইন্ডিয়া কনসার্ট ২০২৬’-এও নিজের ক্যারিয়ারে সেরা মাইলেজ দেওয়া গান গেয়ে দর্শক মাতাবেন শাকিরা।

শাকিরার ক্যারিয়ারের ১০টি গান, যেগুলো তাকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে পরিচিত করেছে। গানগুলো হল-

১. হিপস ডন্ট লাই 
২০০৬ সালে মুক্তি পাওয়া এই গানটি বিলবোর্ড হট ১০০–এ শাকিরার প্রথম এবং একমাত্র নম্বর ওয়ান হিট। পপ এয়ারপ্লে চার্টেও এটি শীর্ষে ছিল এবং আন্তর্জাতিক চার্টে দাপট দেখায়। ২০০৬ সালের বিলবোর্ডের সেরা গানগুলোর তালিকায়ও জায়গা করে নেয় এটি। এসব পরিসংখ্যানের বাইরে এই গানে রয়েছে দারুণ ছন্দ ও বিরামহীন গতি।

২. রিউটিফুল লায়ার
২০০৭ সালে বিয়ন্সের সঙ্গে করা এই ডুয়েটটি প্রথম সপ্তাহে বিলবোর্ড হট ১০০–এ ৯৪ নম্বরে প্রবেশ করে এবং পরের সপ্তাহেই উঠে আসে ৩ নম্বরে। তৎকালীন সময়ে চার্টে সবচেয়ে বড় উত্থানের রেকর্ড করে গানটি। এটি বিলবোর্ড ড্যান্স ক্লাব সংস চার্টেও শীর্ষে ছিল। এই গান শাকিরার গ্রহণযোগ্যতা আরও বাড়ায় এবং বিশ্বজুড়ে শক্তিশালী অবস্থান এনে দেয়।

৩. ওয়্যারনেভার এভারএভার
২০০১ সালের এই গান ক্রসওভার হিট বিলবোর্ড হট ১০০–এ ৬ নম্বরে ওঠে এবং হট লাতিন গানের চার্টে ছিল এক নম্বরে। সেই সঙ্গে গানিটি যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষার মূলধারার পপ রেডিওতে শাকিরার পরিচিতি গড়ে দেয়। ইউরোপ ও লাতিন আমেরিকাজুড়েও চার্টের শীর্ষে ছিল এটি। লন্ড্রি সার্ভিস অ্যালবামকে যুক্তরাষ্ট্রে বড় বাণিজ্যিক সাফল্যে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গানটি।

৪. শি উলফ
২০০৯ সালে মুক্তি পাওয়া এই গানটি বিলবোর্ড হট ১০০–এর মধ্যে ১১ নম্বরে ওঠে এবং ড্যান্স ক্লাব সংস চার্টে টপ ১০–এ জায়গা করে নেয়। শি উলফ অ্যালবামের লিড সিঙ্গেল হিসেবে এটি ইলেক্ট্রোপপ ঘরানায় শাকিরার স্টাইল বদলের ইঙ্গিত দেয়। পপ রেডিওতে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে ২০০০ দশকের শেষ ভাগের ডান্স–পপ ঢেউয়ে তার অবস্থান আরও শক্ত করে।

৫. লা টরতুরা
২০০৫ সালে মুক্তি পাওয়া স্প্যানিশ ভাষার এই গানটি বিলবোর্ড হট লাতিন সংস চার্টে টানা ২৫ সপ্তাহ নম্বর ওয়ানে ছিল, যা সে সময় রেকর্ড। এটি বিলবোর্ড হট ১০০–তেও জায়গা পায় এবং লাতিন গ্র্যামি স্বীকৃতি অর্জন করে। ২০০১ থেকে ২০১০ পর্যন্ত প্রভাবশালী লাতিন পপ গানগুলোর একটি হিসেবে এটি শাকিরার দ্বিভাষিক বাজার আরও সুসংহত করে।

৬. ক্যান্ট রিমেম্বার টু ফরগেট ইউ
২০১৪ সালে আরেক পপ তারতা রিহানার সঙ্গে করা এই ডুয়েটটি বিলবোর্ড হট ১০০–এর মধ্যে টপ ২০-এ ছিল। সেই সঙ্গে লাতিন পপ সংস চার্টেও শীর্ষে ওঠে। এছাড়া ডিজিটাল বিক্রিতেও ভালো ফল করে গানটি।

৭. লোকা
২০১০ সালের এই একক গানটি বিলবোর্ড হট ১০০–এ ৩২ নম্বরে ওঠে এবং হট লাতিন সংস ও লাতিন পপ সংস—দুটো চার্টেই ছিল নম্বর ওয়ান। ইউরোপজুড়েও শক্ত পারফরম্যান্স করে। এছাড়া ইংরেজি ও স্প্যানিশ ভাষাতেই সমান প্রভাব রাখে।

৮. ওয়াকা ওয়াকা
২০১০ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে তৈরি হলেও গানটি বিলবোর্ড হট ১০০–এ টপ ৪০ উঠে আসে। এটি বিশ্বজুড়ে বহু দেশে শীর্ষে ছিল ও ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া বিশ্বকাপ গানগুলোর একটি। দলগত উচ্ছ্বাস ও সহজ নৃত্যের কারণে ভাষা–সীমা পেরিয়ে ব্যাপক জনপ্রিয়তা পায় গানটি।

৯. ডোন্ট বদার
২০০৫ সালে মুক্তি পাওয়া এই গানটি বিলবোর্ড হট ১০০–এ ৪২ নম্বরে উঠলেও ইউরোপের বিভিন্ন দেশে টপ ১০–এ জায়গা করে নেয়। ওরাল ফিক্সেশন, ভলিউম ২ অ্যালবামের বিক্রি ধরে রাখতে এটি সহায়ক ছিল।

১০. আন্ডারনিথ ইয়োর ক্লোথস
২০০২ সালে মুক্তি পাওয়া এই পপ গানটি বিলবোর্ড হট ১০০–এ টপ ১০–এ জায়গা করে নেয়। সেই সঙ্গে ইউরোপের একাধিক দেশে চার্টের শীর্ষে ওঠে। সরল গিটার–ড্রিভেন অ্যারেঞ্জমেন্ট ও ভোকালের কারণে গানটি রেডিওতে দীর্ঘ সময় ধরে জনপ্রিয় ছিল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au