সর্বশেষ

ভেন্টিলেশনে সেলিম খান, হাসপাতালে শাহরুখ

  • 10:08 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:৪০ বার

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- বাদশাহ শাহরুখ খান ও ভাইজানখ্যাত অভিনেতা সালমান— বলিউড ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার খানের নানা সম্পর্কের সমীকরণ শোনা যায়। কিন্তু বিনোদন জগতে তাদের মধ্যে যতই সম্পর্কের ওঠাপড়া থাকুক না কেন, সৌজন্য বিনিময়ে কখনো কমতি দেখা যায়নি। এবার বর্ষীয়ান কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খানের স্বাস্থ্যের খোঁজখবর নিতে লীলাবতী হাসপাতালে ছুটে গেলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে এ চিত্রনাট্যকারের স্বাস্থ্যের খোঁজ নিতে যান তিনি। সেই সময় হাসপাতালের অন্দরে খান পরিবারের প্রায় সবাই উপস্থিত ছিলেন। জানা গেছে, সালমান খান, আরবাজ খান, সোহেল ও আলভিরার সঙ্গে কথাও বলেছেন শাহরুখ খান।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন চিত্রনাট্যকার সেলিম খান। হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে রাখা হয়। যদিও পরে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেই সময়ে সেলিম খানের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার নেপথ্যের কারণ জানা যায়নি।

তবে পরে জানা যায়, মস্তিষ্কে রক্তক্ষরণের জন্যই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। প্রথমটায় অস্ত্রোপচারের কথা থাকলেও বুধবার চিকিৎসক জানান, সামান্য ব্রেন হেমারেজের জন্য কোনো রকম অপারেশনের দরকার হয়নি। তবে ভেন্টিলেশনে থাকলেও আপাতত স্থিতিশীল সেলিম খান। কিন্তু বাবার স্বাস্থ্যের খবর হাসপাতাল থেকে এভাবে বাইরে ফাঁস হওয়ায় বেজায় চটেছেন সালমান খান।।

উল্লেখ্য, এর আগে এক সাক্ষাৎকারে শাহরুখ খান জানিয়েছিলেন বলিউডের বাদশাহ হয়ে ওঠার পেছনে সেলিম খানের ঠিক কতটা অবদান। দিল্লি থেকে মুম্বাই আসা শাহরুখ আশ্রয় পেয়েছিলেন সেলিম খানের কাছে। তার বাড়িতে থাকতেন, খাওয়াদাওয়া করতেন। এমনকি তার ক্যারিয়ার গড়ে তোলার ক্ষেত্রে সেলিম খানের উল্লেখযোগ্য ভূমিকা ছিল। সেসব কিছু আজও মনে রেখেছেন বলিউড বাদশাহ। আজও যে তিনি কৃতজ্ঞ সেলিম খানের কাছে, তা স্বীকার করে নিয়ে বলেছেন— আজ আমি যা, সব কিছু সেলিম খান ও তার পরিবারের জন্য। আমার নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে তার অবদান অনস্বীকার্য।

এই শাখার আরও খবর

ব্যাটল আফটার অ্যানাদার’-এর দাপট, আলোচনায় ‘সিনার্স’ও

মেলবোর্ন, ১৭ মার্চ: লস অ্যাঞ্জেলসে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার ২০২৬। এবারের আসরে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে “One Battle After Another”,…

আইসিইউতে ধর্ষণের শিকার শিশু, মাদ্রাসা সুপার আটক

মেলবোর্ন, ১৭ মার্চ- কুষ্টিয়ার ভেড়ামারায় ১০ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসার সুপার মাওলানা সাইদুর রহমানকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।…

কিছু দেশ সহায়তায় আগ্রহী নয়, যাদের বহু বছর সাহায্য করেছি: ট্রাম্প

মেলবোর্ন, ১৭ মার্চ- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি স্বাভাবিক রাখতে কিছু দেশ সহযোগিতা করতে আগ্রহী হলেও কয়েকটি দেশ এ বিষয়ে…

মেলবোর্ন থেকে সিডনি, অলিম্পিক ঐতিহ্য বাঁচিয়ে রেখেছে অস্ট্রেলিয়া

মেলবোর্ন, ১৭ মার্চ- অলিম্পিকের মশাল অনেক আগেই নিভে গেছে, ক্যালেন্ডারের পাতাও বদলে গেছে বহুবার। তবু অস্ট্রেলিয়া-র মাটিতে এখনও জীবন্ত হয়ে আছে সেই ইতিহাস। মেলবোর্ন-এর শান্ত…

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

মেলবোর্ন, ১৭ মার্চ- ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী জানিয়েছেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড ভাঙতে চান তিনি। কিংবদন্তি ওপেনার ক্রিস গেইল-এর…

হরমুজ প্রণালিতে জাহাজ রক্ষায় ট্রাম্পের আহ্বান, বিভিন্ন দেশের প্রতিক্রিয়ায় মিশ্র সাড়া

মেলবোর্ন, ১৭ মার্চ- মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি-তে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বিভিন্ন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au