বিনোদন

ভারতে শাকিরার অনুষ্ঠানসূচি ও টিকিটের দাম

  • 10:09 pm - February 22, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- দুই দশক পর ভারতে অনুষ্ঠান করতে আসছেন কলম্বিয়ান পপতারকা সংগীতশিল্পী শাকিরা। এ খবর সামাজিক মাধ্যমে শোনার পর থেকেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দ-উল্লাস। উত্তেজিত পপতারকার ভারতীয় ভক্ত-অনুরাগীরাও।

শাকিরার পারফরম্যান্স একটা অভিজ্ঞতা, সেটা স্বচক্ষে দেখার স্বপ্ন থাকে অনেকেরই। ১৯ বছর পর সেই স্বপ্ন এবার সত্যি হওয়ার পথে। যদিও বিগত কয়েক বছরে এড শিরান, দুয়া লিপা, এনরিকের মতো সংগীতশিল্পীরা ভারতে অনুষ্ঠান করে গেছেন। তবে শাকিরার অনুষ্ঠান নিয়ে যেভাবে আগ্রহ তৈরি হয়েছে, তা আগে কখনো হয়নি।

এবার পপ গায়িকা আসার খবরে বিভিন্ন শহরে তার অনুষ্ঠানে নিরাপত্তার বিষয়টি বাড়তি গুরুত্ব দিয়ে দেখা হবে, সেটি নিয়ে কোনো দ্বিমত নেই। যদিও এর আগে ২০০৭ সালে ওরাল ফিক্সেশন ট্যুরে ভারতে এসেছিলেন শাকিরা। সে বার অবশ্য মুম্বাইয়ে অনুষ্ঠান করেছিলেন তিনি। এবার মুম্বাইয়ে মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে এবং দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠান করবেন এ কলম্বিয়ান পপ তারকা।

কবে এবং কোথায় শাকিরার অনুষ্ঠান হচ্ছে, সেটা জানার আগ্রহ রয়েছে তার ভক্ত-অনুরাগীদের। এখন পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, মুম্বাই ও দিল্লিতে আগামী এপ্রিলে অনুষ্ঠান হবে শিল্পীর। ১ মার্চ থেকে টিকিট বুকিং শুরু। তবে টিকিটের দাম ঠিক কত হতে পারে, সেটি এখন পর্যন্ত জানা যায়নি।

উল্লেখ্য, এই শিল্পীর পুরো নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোল। তিনি একজন বিশ্বখ্যাত কলম্বিয়ান গায়িকা, গীতিকার, নৃত্যশিল্পী এবং জনহিতৈষী, যিনি ‘কুইন অব লাতিন মিউজিক’ হিসেবে পরিচিত। তার অনন্য কণ্ঠস্বর, বেলি ড্যান্স এবং ল্যাটিন-পপ-রক মিশ্রিত সংগীতের জন্য তিনি বিশ্বজুড়ে জনপ্রিয়। ২০০১ সালের  Laundry Service অ্যালবাম দিয়ে আন্তর্জাতিক খ্যাতি অর্জনের পর তিনি Hips Don’t Lie এবং Waka Waka-এর মতো বহু হিট গান উপহার দিয়েছেন।

এই শাখার আরও খবর

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রার সময় আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই…

গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au