ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…
মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাকে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে ফুল দিতে বাধা দেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
রোববার সংগঠনের সভাপতি ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, একজন নারী সংসদ সদস্যকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে না দেওয়ার ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধ এবং মুক্তচিন্তার পরিপন্থী। এ ধরনের আচরণ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, অংশগ্রহণ ও নেতৃত্বকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
মহিলা পরিষদ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছে এবং সকলকে নারীবিদ্বেষী উচ্ছৃঙ্খল আচরণের বিরুদ্ধে সচেতন থাকতে ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানিয়েছে।
রুমিন ফারহানা জানান, শহীদ দিবসের প্রথম প্রহরে সরাইলে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি বাধার মুখে পড়েছিলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, অন্য আসনেও এ ধরনের আচরণ হতে পারে এবং বিএনপিকে বিষয়টি উপেক্ষা করলে নেতিবাচক পরিণতি হতে পারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au