বাংলাদেশ

চকরিয়ায় সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় ৮ বছরের শিশুর মৃত্যু

  • 3:35 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
সংসদ সদস্যের গাড়িবহরের ধাক্কায় শিশুর মৃত্যু , ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি- কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের আহমদ কবিরের ঘাটা এলাকায় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহর গাড়িবহরের একটি গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছেন। মৃত শিশুর নাম খালেদ বিন ওয়ালিদ (৮)। সে স্থানীয় নুরানি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র এবং প্রবাসী আমান উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে সংসদ সদস্যের বহর আহমদ কবিরের ঘাটা এলাকা পার হওয়ার সময় শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত শিশুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয়রা সড়কের মাঝখানে ডাম্প ট্রাক স্থাপন করে সংসদ সদস্যের বহরের কয়েকটি গাড়ি আটকে রাখেন। পরে স্থানীয় বিএনপি নেতাদের সহায়তায় গাড়িগুলো ছাড়ানো হয়।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন জানান, চাপা দেওয়া গাড়িটি জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে সংসদ সদস্য ফোনে যোগাযোগ করেননি।

এই শাখার আরও খবর

চাকরির আশায় কম্বোডিয়া, ১৭ দিন ‘স্ক্যাম সেন্টারে’ বন্দী

কম্পিউটারে ডেটা এন্ট্রির চাকরির আশায় দালালের মাধ্যমে কম্বোডিয়ায় গিয়েছিলেন মো. শফিকুল ইসলাম। সেখানে পৌঁছানোর পর তাঁর পাসপোর্ট ও মুঠোফোন কেড়ে নেওয়া হয়। পরে তাঁকে একটি…

নড়াইলে বাড়ির সামনে থেকে হিন্দু শিক্ষিকার গলার চেইন ছিনতাই

নড়াইলের লোহাগড়া পৌর এলাকায় বাড়ির সামনে থেকে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের পুরো ঘটনা ওই শিক্ষিকার বাড়ির সিসিটিভি…

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au