বাংলাদেশ

ব্রেকিং নিউজ

বাদ দেয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে

নতুন নিয়োগের আভাস

  • 6:14 am - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৬৫ বার
আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর এডভোকেট তাজুল ইসলামকে দায়িত্ব থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার দিবাগত রাতে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তাঁর ফেসবুক প্রোফাইলে এ তথ্য প্রকাশ করেন।

অনলাইন সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট নিজস্ব সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ট্রাইব্যুনালের একটি উচ্চপদস্থ সূত্র দ্য ডিসেন্টকে জানায়, রোববার দিনের বেলায় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তাঁর কার্যালয়ে তাজুল ইসলামকে ডেকে পাঠান। সেখানে তাঁকে জানানো হয়, সরকার নতুন প্রধান প্রসিকিউটর নিয়োগ দিতে আগ্রহী।

ওই সূত্র আরও জানায়, এ বিষয়ে প্রজ্ঞাপন আগামী সোমবার জারি হতে পারে।

ডেভিড বার্গম্যান তাঁর পোস্টে লিখেছেন, বাংলাদেশের নতুন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জন্য নতুন চিফ প্রসিকিউটর নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এবং এ পদে তাজুল ইসলামের স্থলাভিষিক্ত করা হবে। তিনি উল্লেখ করেন, এ পদে এডভোকেট আমিনুল ইসলামের নাম বিবেচনায় রয়েছে বলে জানা গেছে।

ডেভিড বার্গম্যানের ফেসবুক পোস্ট; ছবিঃ ফেসবুক।

আমিনুল ইসলাম এর আগে দুর্নীতির মামলায় কারাবন্দি হওয়া বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে আইনজীবী দলের সদস্য ছিলেন।

একটি সূত্র ডেভিড বার্গম্যানকে নিশ্চিত করেছে যে, তাজুল ইসলামকে অনানুষ্ঠানিকভাবে তাঁকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে তাজুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের মুখপাত্রদের কাছ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলার বিচার চলছে। জুলাই ২০২৪ সালের আন্দোলনের সময় বিক্ষোভকারী ও সাধারণ মানুষ নিহত ও আহত হওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার করছে ট্রাইব্যুনাল। ওই আন্দোলনের জেরে শেখ হাসিনার সরকারের পতন ঘটে।

এ ছাড়া ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত গুমের ঘটনাসংক্রান্ত মামলাও ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। এখন পর্যন্ত তিনটি মামলার বিচার সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, তিন দিন আগে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছিলেন, নতুন সরকার তাঁকে বা প্রসিকিউশন টিমের অন্য সদস্যদের পরিবর্তন করতে যাচ্ছে, এমন কোনো ইঙ্গিত তখন পর্যন্ত তিনি পাননি।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au