বিশ্ব

কাশ্মীরের মোস্ট ওয়ান্টেড জঙ্গি সাইফুল্লাহসহ নিহত ৩

পুলিশ বলছে, পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের হয়ে কাজ করতেন তারা

  • 2:56 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১২৬ বার
সাইফুল্লাহ , ছবি: এনডিটিভি

মেলবোর্ন ২৩ ফেব্রুয়ারি- ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক সংগঠন জইশ-ই-মোহাম্মদ-এর এক শীর্ষ জঙ্গিসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সংগঠনটির মোস্ট ওয়ান্টেড সদস্য সাইফুল্লাহ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিশতওয়ারের একটি পাহাড়ি এলাকায় অভিযান শুরু হয়। সেখানে মাটির তৈরি একটি ঘরের ভেতরে অবস্থান করছিল জঙ্গিরা। বাহিনী ঘিরে ফেললে তারা গুলি ছুড়তে শুরু করে। পাল্টা গুলিতে তিন জঙ্গিই নিহত হয়। শনিবার রাত থেকে শুরু হওয়া এ বন্দুকযুদ্ধ রোববার সকাল পর্যন্ত স্থায়ী হয়।

প্রথমে এক জঙ্গির মৃত্যুর কথা জানানো হলেও পরে নিশ্চিত করা হয়, নিহতের সংখ্যা তিন। এর মধ্যে সাইফুল্লাহর মাথার দাম পাঁচ লাখ রুপি ঘোষণা করা ছিল। গত দুই বছর ধরে কিশতওয়ার এলাকায় সক্রিয় থাকা সাইফুল্লাহ নিরাপত্তা বাহিনীর একাধিক অভিযানের মুখে অন্তত ২০ বার পালিয়ে যেতে সক্ষম হয়েছিল বলে জানা গেছে।

অভিযানে জম্মু ও কাশ্মীর পুলিশ, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী এবং বিশেষ বাহিনীর সদস্যরা অংশ নেন। ঘটনাস্থল থেকে দুটি স্বয়ংক্রিয় রাইফেল ও বিপুল পরিমাণ রসদ উদ্ধার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সাইফুল্লাহকে হত্যা করা এই অভিযানের সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে একই এলাকায় জইশ-ই-মোহাম্মদের আরেক গুরুত্বপূর্ণ নেতা আদিলও নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হন।

গত জানুয়ারি থেকে ‘অপারেশন ত্রাশি-১’ নামে একটি সমন্বিত অভিযানের মাধ্যমে কিশতওয়ারের চাত্রু, সোনার, দোলগাম ও দিচ্ছারসহ দুর্গম বনাঞ্চল ও পাহাড়ি এলাকায় নিয়মিত তল্লাশি ও সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। গত এক মাসে চাত্রু বনাঞ্চলে অন্তত ছয়বার বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au