সর্বশেষ

শাহরুখকে নিয়ে কাজের ইঙ্গিত বিশাল ভরদ্বাজের

  • 7:41 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৯৮ বার

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- ‘ও রোমিও’-এর পরিচালক বিশাল ভরদ্বাজ অনেক বলিউড অভিনেতার সঙ্গেই কাজ করেছেন। তবে তিনি এখনো ইন্ডাস্ট্রির ‘কিং’ শাহরুখ খানের সঙ্গে কোনো কাজ করেননি। বাদশাহর সঙ্গে কাজ করার বিষয়ে বিশাল ভরদ্বাজ বলেন, তিনি ‘ও রোমিও’র সময় শাহরুখ খানকে একটি স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন, ভবিষ্যতে তার সঙ্গে কাজ করার ইচ্ছে রয়েছে।

সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পরিচালক বিশাল ভরদ্বাজকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, বাদশাহ শাহরুখ খান কি কখনো বিশাল ভরদ্বাজ সিনেমাটিক ইউনিভার্সের অংশ হবেন?—এমন প্রশ্ন শুনে পরিচালক বলেন, ‘আমি মনে করি এটা অবশ্যই হবে। আমি বছরে একাধিকবার শাহরুখ খানের সঙ্গে বিভিন্ন গল্প নিয়ে কথা বলি। ও সবসময় আমার মেসেজের উত্তর দেয়, ও খুব মিষ্টি। ও আমাদের দেশের সবচেয়ে বড় আকর্ষণীয় ব্যক্তি।’

বিশাল ভরদ্বাজ বলেন, সবাই শাহরুখ খানকে ভালোবাসে। এই (ও রোমিও) সিনেমার সময় আমি ওকে একটি স্ক্রিপ্টও পাঠিয়েছিলাম এবং ও সবসময় বলে— এমন একটা ছবি হওয়া উচিত, যা আমরা দুজন একসঙ্গে করব। ঈশ্বরের ইচ্ছায়, এবার সেই অলৌকিক ঘটনা ঘটবে।

প্রসঙ্গত, নির্মাতা বিশাল ভরদ্বাজের সর্বশেষ সিনেমা ‘ও রোমিও’। এ সিনেমাটি ১৩ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শহীদ কাপুরের সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি, নানা পাটেকার, ফরিদা জালাল, বিক্রান্ত ম্যাসি, তামান্না ভাটিয়া এবং অবিনাশ তিওয়ারি। সিনেমাটির বক্স অফিস ভালোই প্রভাব ফেলেছে।

এদিকে শাহরুখ খানের ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। এ সিনেমাটি চলতি বছরের বড়দিনের আবহে, ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। শাহরুখ খান ও সুহানা ছাড়াও এ সিনেমায় অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত এবং আরশাদ ওয়ার্সির মতো অভিনেতাদের দেখা যাবে।

অভিনেতা শাহরুখ খানের কথা বলতে গেলে, ভক্তরা তার ‘কিং’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। ‘কিং’ সিনেমায় বাদশাহকে অ্যাকশন করতে দেখা যাবে। এ সিনেমায় শাহরুখ খানের লুকও দর্শকদের পছন্দ হয়েছে। শাহরুখ খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানকেও এ সিনেমায় দেখা যাবে।

এই শাখার আরও খবর

বিদায়ের সুরে বিষণ্ন দশমী, আগামী শরতে ফেরার অপেক্ষা

আনন্দ, উচ্ছ্বাস, উৎসবের রঙ আর বিদায়ের বিষণ্নতা মিশ্রিত আবহে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বুধবার (২১ অক্টোবর)…

বাংলাদেশিদের মাথাপিছু ঋণ দেড় লাখ টাকার পথে

সরকারের ঋণ বাড়ার বর্তমান ধারা অব্যাহত থাকলে চলতি ২০২৬-২৭ অর্থবছর শেষে দেশের মাথাপিছু সরকারি ঋণ দেড় লাখ টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। অর্থ বিভাগের প্রাক্কলন অনুযায়ী,…

কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও ২

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।…

পলিন হ্যানসনকে ঘিরে চাঞ্চল্যকর তথ্য:রক্ষণশীল জোট গঠনে দূরত্বে কোয়ালিশন ও ওয়ান নেশন

অস্ট্রেলিয়ার রাজনীতিতে লেবার সরকারকে ক্ষমতাচ্যুত করতে রক্ষণশীল দলগুলোর ঐক্যের আহ্বান উঠেছে। কিন্তু পলিন হ্যানসন ও অ্যাঙ্গাস টেলরের অবস্থান, নেতৃত্বের প্রশ্ন এবং আসন ভাগাভাগি নিয়ে মতপার্থক্য…

সৌদি আরবে নাগরিকদের মৃত্যুদণ্ড কার্যকরের পর কূটনৈতিক সংকটে বাংলাদেশ

মক্কায় মসজিদের ভেতরে চুম্বনের অভিযোগে এক বাংলাদেশি পুরুষ ও এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। তবে তাঁদের মৃত্যুদণ্ডের রায় কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি…

শুভ বিজয়া দশমী: অশুভের বিনাশ, সত্য ও মানবতার জয়

শারদীয় দুর্গোৎসবের শেষ অধ্যায় বিজয়া দশমী। আনন্দ, বেদনা, আবেগ ও সম্প্রীতির এক অনন্য মেলবন্ধনে এই দিনটি বাঙালির হৃদয়ে বিশেষ তাৎপর্য বহন করে। কয়েক দিনের উৎসব,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au