বিশ্ব

মার্কিন হামলার আশঙ্কা

ভারতের নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ

  • 9:25 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:১৬৩ বার
ভারতে নাগরিকদের ইরান ত্যাগের পরামর্শ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- ইরানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হওয়ায় দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। নির্দেশনাটি বর্তমানে ইরানে থাকা সব ভারতীয় শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের ক্ষেত্রে প্রযোজ্য।

ভারতীয় দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, গত ১৪ জানুয়ারি দেওয়া নির্দেশনা অনুযায়ী নাগরিকরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। সেখানে থাকা ভারতীয়দের বাণিজ্যিক উড়োজাহাজ বা যে কোনো উপলব্ধ যানবাহনের মাধ্যমে ইরান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, বিক্ষোভ ও সমাবেশের এলাকা এড়িয়ে চলতে হবে এবং স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখতে হবে। এছাড়া পাসপোর্ট, পরিচয়পত্রসহ প্রয়োজনীয় ভ্রমণ–সংক্রান্ত কাগজপত্র সব সময় হাতের কাছে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতীয় দূতাবাসের সতর্কবার্তা।ছবিঃ সংগৃহীত

ইরানে গত জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনে নিহত ব্যক্তিদের স্মরণে ৪০ দিনের শোকসভা পালনের পর শনিবার থেকে নতুন বিক্ষোভ শুরু হয়েছে। রাজধানী তেহরান এবং মাশহাদ শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সরকারবিরোধী স্লোগান দিয়েছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীরা বিশাল জনতার মধ্যে রয়েছে।

এ সময় যুক্তরাষ্ট্র-ইরান পরমাণু আলোচনা জেনেভায় আগামী বৃহস্পতিবার হওয়ার কথা থাকলেও পরিস্থিতি নাজুক। ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে সামরিক বিমান, সৈন্য ও গোলাবারুদের সরবরাহ বাড়িয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, ওই অঞ্চলে ক্রমাগত সামরিক সরঞ্জাম পৌঁছাচ্ছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au