ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…
মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- যুক্তরাজ্যের চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন ৭৯তম বাফটা ফিল্ম অ্যাওয়ার্ডস শুরু হয়েছে লন্ডনের ঐতিহাসিক রয়ার ফেস্টিভ্যাল হল-এ। সাউথব্যাঙ্ক সেন্টারে অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে ব্রিটিশ ও আন্তর্জাতিক অঙ্গনের তারকারা হাজির হয়েছেন এক ছাদের নিচে।
এবারের আসর উপস্থাপনা করছেন জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক আলান কামিং।
এ বছর প্রতিযোগিতা বেশ হাড্ডাহাড্ডি তবে স্পষ্ট কোনো ‘ফেভারিট’ নেই। মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। ছবিটি পেয়েছে ১৪টি মনোনয়ন, যা ঐতিহাসিক রেকর্ডের খুব কাছাকাছি।
এর পরেই রয়েছে রায়ান কুগলারের সিনার্স, যার ঝুলিতে ১৩টি মনোনয়ন।
এছাড়া ১১টি করে মনোনয়ন পেয়েছে ক্লোয়ি ঝাও পরিচালিত হ্যামনেট) এবং জশ সাফদির ‘মার্টি সুপ্রিম’ বিশ্লেষকদের মতে, সেরা চলচ্চিত্রের লড়াই হতে পারে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সিনার্স’ ও ‘হ্যামনেট’-এর মধ্যে ত্রিমুখী।
পুরস্কার ঘোষণার আগেই এবারের বাফটা ভেঙেছে একাধিক রেকর্ড। ‘হ্যামনেট’ নারী পরিচালকের নির্মিত ছবি হিসেবে সর্বোচ্চ মনোনয়ন পাওয়ার কৃতিত্ব অর্জন করেছে। অন্যদিকে ‘সিনার্স’ কৃষ্ণাঙ্গ পরিচালকের ছবি হিসেবে সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে।
এদিকে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও ৫১ বছর বয়সে সপ্তমবারের মতো সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়ে একটি বিশেষ রেকর্ড স্পর্শ করেছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকছে বিশেষ পরিবেশনা। নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেশন কেপপ ডেমন হান্টার্স-এর চার্ট-শীর্ষ গান ‘গোল্ডেন’ পরিবেশন করবেন জায়ে, অড্রি নুনা ও রেই আমি।
সেরা চলচ্চিত্র বিভাগে মনোনীত ছবিগুলো হলো- ‘হ্যামনেট’, ‘মার্টি সুপ্রিম’, ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au