বাংলাদেশ

১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ প্রত্যাহার

‘বাংলাদেশি বয়কট’ থেকে সরে এলেন শিলিগুড়ির হোটেল মালিকরা

  • 1:25 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:২২৫ বার
শিলিগুড়ির হোটেল মালিকরা প্রায় ১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- বাংলাদেশে নির্বাচিত সরকার গঠনের পর দুই দেশের সম্পর্কের উষ্ণতা ফেরার ইঙ্গিত মিলছে নানা ক্ষেত্রে। এরই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গের শিলিগুড়ির হোটেল মালিকরা প্রায় ১৩ মাস পর ‘বাংলাদেশি বয়কট’ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বাংলাদেশি পর্যটকদের জন্য আবারও হোটেলের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন।

সোমবার শিলিগুড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, নির্বাচনের পর বাংলাদেশে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। একই সঙ্গে ভারত–বাংলাদেশ বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কও ইতিবাচক ধারায় এগোচ্ছে। ভারতবিরোধী প্রচার এবং সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা কমেছে বলেও তারা দাবি করেন। বন্ধুত্বপূর্ণ পরিবেশ ফিরে আসার প্রেক্ষাপটেই বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে বলে জানান তারা।

২০২৪ সালের আগস্টের পর বাংলাদেশকেন্দ্রিক অস্থিরতার প্রভাব পড়ে ভারতের পূর্বাঞ্চলের পর্যটন খাতে। কয়েকটি হত্যাকাণ্ডকে ঘিরে দুই দেশে পাল্টাপাল্টি বিক্ষোভ দেখা দেয়। পরিস্থিতির জেরে দিল্লি, আগরতলা ও কলকাতার অধীন শিলিগুড়ি ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। ফলে চিকিৎসা, শিক্ষা ও ভ্রমণসহ বিভিন্ন প্রয়োজনে ভারতগামী বাংলাদেশি নাগরিকদের যাতায়াতে ভাটা পড়ে।

শিলিগুড়ি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা। ‘চিকেন নেক’ নামে পরিচিত শিলিগুড়ি করিডোর পূর্ব ভারতের সাত রাজ্যের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করে। একই সঙ্গে নেপাল, ভুটান, চীন ও বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও যোগাযোগে এ অঞ্চলটির গুরুত্ব অপরিসীম। ফুলবাড়ি ও হিলি সীমান্ত দিয়ে যে বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়, তার বড় অংশই শিলিগুড়ি কেন্দ্রিক অবকাঠামোর ওপর নির্ভরশীল।

কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার দ্রুতই পুনরায় চালু করা হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, হোটেল মালিকদের এ সিদ্ধান্ত পর্যটন ও সীমান্ত বাণিজ্যে নতুন গতি আনতে পারে এবং দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au