সর্বশেষ

হুঁশিয়ারি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা জানাল ইরান

  • 1:34 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:১০৫ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন দফার পরমাণু আলোচনা সামনে রেখে কূটনৈতিক সমাধানের প্রতি আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে একই সঙ্গে স্পষ্ট বার্তা দিয়েছে, ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিলে তা আগ্রাসন হিসেবে বিবেচিত হবে এবং তেহরান তার কঠোর জবাব দেবে।

সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, যেকোনো আগ্রাসনকে আগ্রাসন হিসেবেই দেখা হবে। আত্মরক্ষার স্বাভাবিক অধিকারের অংশ হিসেবে ইরান জোরালো প্রতিক্রিয়া জানাবে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, তেহরান সমঝোতায় না এলে সীমিত সামরিক হামলার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তার এমন বক্তব্যের প্রেক্ষাপটেই ইরানের কড়া প্রতিক্রিয়া সামনে এলো।

রোববার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উৎসাহব্যঞ্জক সংকেত মিলেছে। তবে সম্ভাব্য সব পরিস্থিতির জন্য দেশ প্রস্তুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

দুই দেশের মধ্যে বর্তমানে ওমানের মধ্যস্থতায় পরোক্ষ আলোচনা চলছে। চলতি মাসে ওমানে নতুন করে সংলাপ শুরু হয়। এর আগে সুইজারল্যান্ডে দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। তৃতীয় দফা আলোচনা বৃহস্পতিবার জেনেভায় হওয়ার কথা রয়েছে, যদিও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তা নিশ্চিত করেনি। ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, চুক্তি চূড়ান্ত করার ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি আছে।

ইরানের পক্ষে আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জারড কুশনার।

মার্কিন প্রশাসন জানিয়েছে, আলোচনা চললেও মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি জোরদার করা হয়েছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে উইটকফ বলেন, এত সামরিক মোতায়েনের পরও কেন ইরান আত্মসমর্পণ করেনি তা নিয়ে ট্রাম্প বিস্মিত। এর জবাবে বাঘেই বলেন, ইরানিরা তাদের ইতিহাসে কখনো আত্মসমর্পণ করেনি এবং ভবিষ্যতেও করবে না।

পরিস্থিতি এখন একদিকে কূটনৈতিক সম্ভাবনা, অন্যদিকে সামরিক উত্তেজনার সূক্ষ্ম ভারসাম্যের ওপর দাঁড়িয়ে। আগামী দফার আলোচনা এই অচলাবস্থা ভাঙতে পারে কি না, সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সুত্রঃ আল-জাজিরা

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au