অস্ট্রেলিয়া

সিডনি–নিউক্যাসল রুটে অস্ট্রেলিয়ার প্রথম হাই-স্পিড রেললাইন নির্মাণের প্রস্তুতি

  • 7:30 am - February 24, 2026
  • পঠিত হয়েছে:১৫২ বার
দুই বছরের মধ্যে ‘শোভেল-রেডি’ হতে পারে অস্ট্রেলিয়ার হাই-স্পিড রেল প্রকল্প। ছবি-সংগৃহীত

মেলবোর্ন ২৪ ফেব্রুয়ারি: অস্ট্রেলিয়ার প্রথম হাই-স্পিড রেললাইন প্রকল্প আগামী দুই বছরের মধ্যে ‘শোভেল-রেডি’ (নির্মাণ শুরুর জন্য প্রস্তুত) হতে পারে বলে জানিয়েছে ফেডারেল সরকার। সরকার এই প্রকল্পে অতিরিক্ত ২২৯.৬ মিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৮ সাল থেকেই নির্মাণকাজ শুরু হতে পারে।

সরকার জানিয়েছে, আজ হাই স্পিড রেল অথরিটিকে সিডনি ও নিউক্যাসলের মধ্যকার রেললাইনের নকশা, পরিসর এবং ব্যয় চূড়ান্ত করতে আরও পরিকল্পনামূলক কাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। এই পর্যায়ের কাজ শেষ হলে প্রকল্পটির বাস্তবায়ন কাঠামো আরও স্পষ্ট হবে।

প্রস্তাবিত হাই-স্পিড রেললাইন চালু হলে নিউক্যাসল থেকে সেন্ট্রাল সিডনি যেতে সময় লাগবে প্রায় এক ঘণ্টা। একইভাবে সেন্ট্রাল কোস্ট থেকে সিডনি কিংবা নিউক্যাসলে যাতায়াতের সময় কমে দাঁড়াবে মাত্র ৩০ মিনিটে। এতে যাত্রীদের সময় সাশ্রয়ের পাশাপাশি আন্তঃনগর যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

অতিরিক্ত এই বরাদ্দের ফলে এখন পর্যন্ত হাই-স্পিড রেল প্রকল্পের উন্নয়ন পর্যায়ে সরকারের মোট বিনিয়োগ দাঁড়াল ৬৫৯.৬ মিলিয়ন ডলারে।

এদিকে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে শিগগিরই এবিসি’র ‘এএম’ অনুষ্ঠানে উপস্থাপক মেলিসা ক্লার্ক সাক্ষাৎকার নেবেন বলে জানা গেছে। সেখানে প্রকল্পের অগ্রগতি ও সরকারের পরবর্তী পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলার কথা রয়েছে।

-ABC

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au