বিশ্ব

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, ৭ আরোহী নিহত

  • 3:10 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
ভারতের ঝাড়খন্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্তের ঘটনা, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- ভারতের ঝাড়খণ্ড রাজ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে পাইলট, চিকিৎসক ও রোগীসহ সাতজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ছত্রা জেলার সিমারিয়া এলাকার বনাঞ্চলে বিমানটি বিধ্বস্ত হয়। এটি রাঁচি থেকে নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছিল।

ছত্রার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিমানটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকার একটি দুর্গম স্থানে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিচক্রাফ্ট সি৯০ মডেলের বিমানটি সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ২০ মিনিট পর নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে যোগাযোগ হারায়। পরে রাডার সংযোগও বিচ্ছিন্ন হয় বলে জানিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর।

সাবডিভিশনাল পুলিশ অফিসার শুভম খান্ডেলওয়াল নিশ্চিত করেছেন, দুর্ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন পাইলট ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সভরাজদীপ সিং, রোগী সঞ্জয় কুমার (৪১), চিকিৎসক বিকাশ কুমার গুপ্ত, শচীন কুমার মিশ্র, অর্চনা দেবী ও ধুরু কুমার।

রাঁচির দেবকমল হাসপাতালের প্রধান নির্বাহী অনন্ত সিনহা জানান, লাতেহার জেলার বাসিন্দা সঞ্জয় কুমার গত ১৬ ফেব্রুয়ারি অগ্নিদগ্ধ হন। তাঁর শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে নয়াদিল্লিতে নেওয়ার সিদ্ধান্ত হয়। পরিবারের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছিল।

রাঁচি বিমানবন্দরের পরিচালক বিনোদ কুমার বলেন, উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। প্রাথমিকভাবে খারাপ আবহাওয়া দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া সুনির্দিষ্ট কারণ জানা যাবে না।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ঝাড়খণ্ডের সাবেক মুখ্যমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির নেতা চম্পাই সোরেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসও শোক জানিয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি করেছে।

ঘটনাটি ঘিরে রাজ্যজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রার সময় আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই…

গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au