সর্বশেষ

অরিজিত সিংয়ের অবসরে আমির খানের আবেগঘন অনুরোধ

  • 6:25 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- চলচ্চিত্রের নেপথ্য কণ্ঠদান থেকে অরিজিৎ সিংয়ের অবসর ঘোষণার খবরে যখন স্তম্ভিত গোটা দেশ, ঠিক তখনই প্রিয় গায়ককে সিদ্ধান্ত বদলের অনুরোধ নিয়ে তার দুয়ারে হাজির হলেন বলিউড সুপারস্টার আমির খান। গত মাসে অরিজিতের সেই আকস্মিক ঘোষণার পর থেকেই জল্পনা চলছিল যে, আমির খান তাকে বোঝানোর চেষ্টা করছেন।

সম্প্রতি সামনে আসা একটি ভিডিওতে সেই মুহূর্তগুলোরই এক আবেগঘন চিত্র ধরা পড়েছে।

নিজের ছেলে জুনায়েদ খানের আসন্ন ছবি ‘এক দিন’-এর টাইটেল ট্র্যাক রেকর্ড করতে অরিজিতের দেশের বাড়ি মুর্শিদাবাদে পৌঁছে যান আমির। সেখানে গিয়ে গায়ককে উদ্দেশ্য করে আমিরকে বলতে শোনা যায়, তুমি কোনো নতুন প্রজেক্ট নিচ্ছো না? হিন্দি ছবিতে কি আর গাইবে না? এমন করো না বন্ধু, তুমি না থাকলে আমাদের কী হবে? আমিরের এই আন্তরিক অনুরোধের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।

মুর্শিদাবাদে অরিজিতের বাড়িতে কাটানো আমিরের সময়গুলো ছিল আভিজাত্যহীন ও ঘরোয়া।

ভিডিওতে দেখা যায়, অরিজিৎ পরম শ্রদ্ধায় আমিরের পা ছুঁয়ে প্রণাম করছেন এবং দুজনে একে অপরকে জড়িয়ে ধরছেন। শুধু স্টুডিওর কাজ নয়, আমিরকে দেখা গেছে অরিজিতের সঙ্গে ঘুড়ি ওড়াতে, দাবা খেলতে এবং ঘরোয়া আড্ডায় গান গাইতে। এমনকি অভিনেতা যখন মেঝেতে বসে খাবার খাচ্ছিলেন, স্বয়ং অরিজিৎ তাকে পরিবেশন করছিলেন। রাতের খাবারের পর অরিজিতের স্ত্রীর সঙ্গেও আলাপ সারেন আমির। এরপর অরিজিতের স্কুটির পেছনে বসে গ্রাম ঘুরে দেখার মুহূর্তটি ছিল সবথেকে নজরকাড়া। বিদায়বেলায় অরিজিৎ আবারও প্রণাম করতে গেলে আমির নিজে নিচু হয়ে অরিজিতের পা ছুঁয়ে সম্মান জানান, যা ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে অরিজিৎ জানিয়েছিলেন যে, তিনি আর নতুন কোনো প্লেব্যাক অ্যাসাইনমেন্ট নেবেন না। শ্রোতাদের দীর্ঘদিনের ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, এখন নতুন প্রজন্মের এগিয়ে আসা উচিত। যদিও তিনি মিউজিক তৈরি করা বন্ধ করবেন না বলে কথা দিয়েছেন, তবে বলিউডের জন্য আর গান না গাওয়ার সিদ্ধান্তটি তার ভক্তদের জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক।

এখন আমির খানের এই ব্যক্তিগত অনুরোধ অরিজিতের মন গলাতে পারে কি না, সেদিকেই তাকিয়ে আছে সংগীতপ্রেমীরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এই শাখার আরও খবর

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au