বাংলাদেশ

উপনির্বাচনের তফসিল ঘোষণা

শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে ভোট ৯ এপ্রিল

  • 9:20 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:২১৭ বার
নির্বাচন কমিশন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- নির্বাচন কমিশন (ইসি) শেরপুর-৩ আসনের স্থগিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সংবাদ সম্মেলনে তফসিলের বিস্তারিত প্রকাশ করেন।

তফসিল অনুযায়ী, শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনে উপনির্বাচন আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। তবে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ হবে না। সম্ভাব্য প্রার্থীরা ২ মার্চ মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়নপত্রের আপিল করা যাবে ৬ থেকে ১০ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৪ মার্চ এবং প্রতীক বরাদ্দ ১৫ মার্চ। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হবে।

বগুড়া-৬ আসনের উপনির্বাচনের কারণ হলো প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের এই আসন ছেড়ে দেওয়া। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ এবং ঢাকা-১৭ আসনে জয়লাভ করেছিলেন। পরে ১৬ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকা-১৯০ ঢাকা-১৭ এর প্রতিনিধিত্বের জন্য কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে বগুড়া-৬ আসন শূন্য ঘোষণা করা হয়।

শেরপুর-৩ আসনের ভোট স্থগিত হওয়ার কারণ হলো জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যু। গত ৩ ফেব্রুয়ারি রাত ৩টায় কিডনির রোগে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যু হলে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করতে হয়।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। জোটের শরিকদের সঙ্গে মিলিয়ে বিএনপি জোটের বর্তমান আসন সংখ্যা ২১২। বিরোধী দলের মধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ৭৭টি আসনে জয়লাভ করেছে। স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে জয়ী হয়েছে।

এই শাখার আরও খবর

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

পূজা দেখে ফেরার পথে ট্রলারডুবি, মেয়ে নিহত মা নিখোঁজ

ওটিএন বাংলা ডেস্ক :  পিরোজপুরে দুর্গাপূজা দেখে বাড়ি ফেরার পথে অতিরিক্ত যাত্রীবোঝাই ট্রলারডুবিতে প্রাণ গেছে আট বছরের শিশু অর্পিতা বেপারীর। এ ঘটনায় তার মা রিনা…

রেমিট্যান্স নেবে সরকার, প্রবাসীদের মরদেহের দায় কেন নেবে না?

সৌদি আরবে দুই চ নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিথি আখতারের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা, প্রবাসীদের আইনি সুরক্ষা এবং সৌদি কর্তৃপক্ষের কাছে…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

সিডনি ও পার্থে বিএইচএসএএ’র শারদীয় পূজা পরিক্রমা সম্পন্ন

শতদল তালুকদার, সিডনি, অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বাংলাদেশি হিন্দু শিক্ষার্থীদের সংগঠন বিএইচএসএএ’র (BHSAA) শারদীয় দুর্গাপূজা পরিক্রমা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সৌহার্দ্য…

মহানবমী আজ, কাল প্রতিমা বিসর্জনে শেষ হবে দুর্গোৎসব

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী আজ মঙ্গলবার (২০ অক্টোবর)। দিনভর নানা ধর্মীয় আচার, পূজা-অর্চনা, অঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে উদ্‌যাপিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au