বিশ্ব

রপ্তানি শুল্কের অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি স্থগিত

  • 9:29 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:২৮ বার
রপ্তানি শুল্কের অনিশ্চয়তায় ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য চুক্তি স্থগিত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এই মুহূর্তে অনুমোদন দেয়নি। ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, সেটির প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের শুল্কনীতিকে বাতিল করলেও, এরপর ট্রাম্প ১৫ শতাংশ রপ্তানি শুল্ক চাপিয়ে দেন। এ কারণে মার্কিন শিল্প পণ্যের ওপর রপ্তানি শুল্ক নিয়ে স্পষ্টতা না থাকা এবং বাণিজ্যিক অনিশ্চয়তা তৈরি হওয়ায় ইইউ পার্লামেন্ট চুক্তিতে শিলমোহর দেয়নি।

যুক্তরাষ্ট্রের শিল্প পণ্যের ওপর রপ্তানি শুল্ক সংক্রান্ত বিষয়টিতে ইইউ পার্লামেন্টের ট্রেড কমিটির ভোটাভুটি মঙ্গলবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সেটিও অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়েছে।

ইউরোপীয় কমিশনের মুখপাত্র ওলোফ জিল সাংবাদিকদের বলেন, ‘ওয়াশিংটন নিজেদের অবস্থান স্পষ্ট না করলে ব্রাসেলস কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। আমরা আশা করি যুক্তরাষ্ট্র যথাযথ ব্যাখ্যা প্রদান করবে।’ এই অবস্থায় ইইউ চুক্তির কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।

এই শাখার আরও খবর

‘সমাজ সংস্কার’-এর নামে গ্রামে নোটিশ জারি গানবাজনা বন্ধের ঘোষণা

মেলবোর্ন, ৭ মার্চ- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে ‘সমাজ সংস্কার’-এর কথা বলে গানবাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করে নোটিশ জারি করেছিল স্থানীয় একটি জামে…

আরব আমিরাতের বিমানঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরান। শনিবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)…

মুন্সীগঞ্জে হিন্দু নারী কবিরাজ হত্যার রহস্য উদ্ঘাটন, প্রতিবেশী মীর হোসেন গ্রেপ্তার

মেলবোর্ন, ৭ মার্চ- মুন্সীগঞ্জের সিরাজদীখানে হিন্দু নারী ও স্থানীয়ভাবে পরিচিত কবিরাজ রেখা রাণী রায় হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। দীর্ঘদিন…

ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে গ্রেপ্তার ৪, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

মেলবোর্ন, ৭ মার্চ- ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে ফুল দিতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন চারজন। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দিয়ে আদালতে…

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার…

তেহরান ও ইসফাহানে ইসরায়েলের নতুন দফায় ‘ব্যাপক’ বিমান হামলা

মেলবোর্ন, ৭ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের রাজধানী তেহরান ও গুরুত্বপূর্ণ শহর ইসফাহানে নতুন দফা ব্যাপক বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au