অস্ট্রেলিয়া

নিরাপত্তার জন্য সরকারি বাসভবন থেকে সরিয়ে নেয়া হলো অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে

  • 11:38 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:২৫৯ বার
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে তার সরকারি বাসভবন দ্য লজ থেকে নিরাপত্তাজনিত কারনে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার(২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অবস্থিত তার সরকারি বাসভবনে এই ঘটনা ঘটে।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) জানিয়েছে, সন্ধ্যা ৬টার দিকে তারা একটি কথিত নিরাপত্তা ঘটনার খবর পেয়ে সেখানে অভিযান চালায়। ঘটনার পরপরই প্রধানমন্ত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয় এবং কয়েক ঘণ্টা তিনি অন্য একটি স্থানে অবস্থান করেন।

এএফপি এক বিবৃতিতে জানায়, সুরক্ষিত স্থাপনাটিতে পূর্ণাঙ্গ তল্লাশি চালানো হয়েছে, তবে সন্দেহজনক কোনো বস্তু বা হুমকির প্রমাণ পাওয়া যায়নি। তারা আরও জানিয়েছে, বর্তমানে জনসাধারণ বা আশপাশের এলাকায় কোনো ধরনের হুমকি নেই। ঘটনার বিস্তারিত পরে জানানো হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র বলেন, “আমরা অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের ওপর আস্থা রাখি। তারা তাদের দায়িত্ব পালন করছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই।”

দ্য লজ হলো ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন। এখানেই গত নভেম্বরে অ্যান্থনি আলবানিজ ও জোডি হেইডনের বিয়ে অনুষ্ঠিত হয়েছিল।

অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ ফেডারেল পার্লামেন্ট সদস্যদের নিরাপত্তা এবং কমনওয়েলথের গুরুত্বপূর্ণ ভবনগুলোর সুরক্ষার দায়িত্বে রয়েছে। এর মধ্যে দ্য লজ ও পার্লামেন্ট হাউসও রয়েছে।

সম্প্রতি দেশটিতে বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে হুমকি বেড়েছে। স্বতন্ত্র সিনেটর লিডিয়া থর্প ও ফাতিমা পেম্যানের কাছেও হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। এই প্রেক্ষাপটে নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে।

এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং এএফপি পরবর্তী সময়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে বলে জানিয়েছে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে অনিয়ম, বাখের আলী ‘কবির’ হলেন যেভাবে

মেলবোর্ন, ২৩ জুলাই:  বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট MARK&AUA।…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au