বিশ্ব

রুশ এজেন্টের কাছে মার্কিন প্রযুক্তি বিক্রি, অস্ট্রেলিয়ার নাগরিকের কারাদণ্ড

  • 2:22 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:২৫৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি-  রুশ দালালের কাছে যুক্তরাষ্ট্রের সংবেদনশীল বাণিজ্যিক গোপন তথ্য ও সাইবার সরঞ্জাম বিক্রির দায়ে অস্ট্রেলীয় নাগরিক পিটার উইলিয়ামসকে ৮৭ মাসের কারাদণ্ড দিয়েছেন ওয়াশিংটন ডিসির একটি আদালত। কারাদণ্ড শেষে তাকে আরও তিন বছর তত্ত্বাবধানে মুক্ত অবস্থায় থাকতে হবে।

৩৯ বছর বয়সী উইলিয়ামস এর আগে ক্যানবেরায় Australian Signals Directorate–এ কর্মরত ছিলেন। পরে তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে প্রতিরক্ষা ঠিকাদার L3Harris–এর একটি বিভাগ ট্রেনচ্যান্টের জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

মার্কিন বিচার বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, উইলিয়ামস আটটি বাণিজ্যিক গোপন তথ্য এক রুশ দালালের কাছে বিক্রি করেছেন। এসবের মধ্যে ছিল অত্যন্ত শক্তিশালী হ্যাকিং ও নজরদারি সরঞ্জাম, যা কম্পিউটার নেটওয়ার্ক ও মোবাইল ডিভাইসের দুর্বলতা কাজে লাগাতে সক্ষম।

ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জিনিন পিরো বলেন, উইলিয়ামস যে সরঞ্জাম বিক্রি করেছেন, তা রাশিয়াকে লাখো ডিজিটাল ডিভাইসে প্রবেশের সুযোগ করে দিতে পারত। তার ভাষায়, বিশ্বাসের অবস্থান ভঙ্গ করে সংবেদনশীল প্রযুক্তি বিক্রি করা শুধু চুরিই নয়, এটি জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে অপরাধ।

বিশ্লেষকদের মতে, এলথ্রিহ্যারিস অত্যাধুনিক প্রযুক্তি তৈরি করে থাকে, যা পরে ফাইভ আইস গোয়েন্দা জোটভুক্ত দেশগুলোর কাছে সরবরাহ করা হয়। এ জোটে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড রয়েছে।

প্রথমদিকে রুশ দালালের পরিচয় প্রকাশ না করা হলেও পরে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ নিশ্চিত করে, প্রতিষ্ঠানটির নাম ‘অপারেশন জিরো’। সংস্থাটি নিজেদের বিভিন্ন গ্রাহকের কাছে, যার মধ্যে রুশ সরকারও রয়েছে, সাইবার এক্সপ্লয়েট পুনর্বিক্রেতা হিসেবে প্রচার করে। ট্রেজারি বিভাগ ও পররাষ্ট্র দপ্তর একযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

উইলিয়ামস ঠিক কত অর্থ পেয়েছেন, তা স্পষ্ট নয়। আদালত তাকে ১৩ লাখ মার্কিন ডলার সমমূল্যের ক্রিপ্টোকারেন্সি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে। তবে মার্কিন কর্তৃপক্ষের ধারণা, বিক্রি করা এক্সপ্লয়েটের জন্য তিনি সর্বোচ্চ ৪০ লাখ মার্কিন ডলার পর্যন্ত পেয়ে থাকতে পারেন। পাশাপাশি একটি বাড়ি ও ঘড়ি-গয়নার মতো বিলাসপণ্য হস্তান্তরের নির্দেশও দেওয়া হয়েছে।

FBI–এর কাউন্টারইন্টেলিজেন্স ও এস্পিওনাজ বিভাগের সহকারী পরিচালক রোমান রোজহাভস্কি বলেন, উইলিয়ামস এক প্রতিরক্ষা ঠিকাদারের অত্যন্ত সংবেদনশীল সাইবার সক্ষমতা–সংক্রান্ত তথ্য চুরি করে এমন এক দালালের কাছে বিক্রি করেছেন, যার গ্রাহকদের মধ্যে রুশ সরকারও রয়েছে। এতে জাতীয় নিরাপত্তা ও অসংখ্য সম্ভাব্য ভুক্তভোগী ঝুঁকির মুখে পড়েছে।

তিনি সতর্ক করে বলেন, দেশের স্বার্থের চেয়ে ব্যক্তিগত লোভকে প্রাধান্য দিলে কঠোর পরিণতি ভোগ করতে হবে। বিদেশি প্রতিপক্ষের কাছে সংবেদনশীল প্রযুক্তি বিক্রি করলে এফবিআই বিচারের আওতায় না আনা পর্যন্ত থামবে না।

এই শাখার আরও খবর

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

কিম জং উনের স্বাস্থ্য নিয়ে গুঞ্জন, কী জানা যাচ্ছে?

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে জল্পনা ছড়িয়েছে। সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হয়ে কোমায় আছেন বলে কিছু…

ফ্রান্সজুড়ে চলছে দাঙ্গা-লুটপাট, প্যারিসসহ বিভিন্ন শহরে কারফিউ জারি

ফ্রান্সজুড়ে বিক্ষোভ থেকে ছড়িয়ে পড়া দাঙ্গা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় রাজধানী প্যারিসের কয়েকটি এলাকা এবং দেশটির বিভিন্ন শহরে রাতের কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ৩২

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩২ জন। আহতদের স্থানীয় বিভিন্ন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au