বাংলাদেশ

নতুন গভর্নর নিয়োগের গুঞ্জন

তড়িঘড়ি করে ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করলেন গভর্নর

  • 7:59 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার
তড়িঘড়ি করে ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করলেন গভর্নর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে দেওয়া হচ্ছে- এমন খবর ছড়িয়ে পড়ার পর তিনি কোনো আনুষ্ঠানিক বক্তব্য না দিয়েই ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেছেন। ব্যাংক থেকে বেরোনোর সময় নতুন গভর্নর নিয়োগ ও নিজের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি ঢাকা পোস্টকে বলেন, “আমি পদত্যাগ করিনি, তবে খবরের শুনেছি।” এর বাইরে আর কিছু বলেননি।

সূত্র জানিয়েছে, বুধবার সকালে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে তিনি ব্যাংকের কার্যালয়ে উপস্থিত ছিলেন। কিন্তু হঠাৎ করেই তার অপসারণের খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। একই সঙ্গে নতুন গভর্নর নিয়োগ দেওয়ার বিষয়েও তথ্য আসে। এরপর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রকাশ্যে কথা না বলে অফিস ত্যাগ করেন। এই আকস্মিক প্রস্থান কেন্দ্রীয় ব্যাংকের অভ্যন্তরে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, ড. আহসান এইচ মনসুরকে সরিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি চূড়ান্ত করতে একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে।

মোস্তাকুর রহমান বাংলাদেশের পোশাক খাতের সংগঠন বিজিএমর সদস্য এবং হিরা সোয়েটারের মালিক হিসেবে পরিচিত। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ ব্যাংকের তরফে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। ফলে গভর্নরের পদ নিয়ে অনিশ্চয়তা আরও বাড়ছে।

এদিকে গভর্নরের ঘনিষ্ঠ মহল থেকেও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর্থিক খাত সংশ্লিষ্টরা সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন।

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au