বিনোদন

পিরামিডে আবারও ঝড় তুলতে আসছেন শাকিরা

  • 3:09 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:২৩৪ বার

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে মিসরের ঐতিহাসিক গিজার পিরামিডে আবারও ফিরছেন বিশ্বখ্যাত সংগীত তারকা শাকিরা। আগামী ৭ এপ্রিল এক বিশেষ কনসার্টে পারফর্ম করবেন তিনি।

কলম্বিয়ান এই পপসম্রাজ্ঞী, যার ধমনিতে লেবানিজ ঐতিহ্যের টান রয়েছে, তিনি তার চলমান বিশ্ব সফরের অংশ হিসেবেই মিসরের এই প্রাচীন নিদর্শনে গান গাইবেন। এর আগে, ২০০৭ সালে শেষবার পিরামিডের সামনে মঞ্চ মাতিয়েছিলেন তিনি।

মধ্যপ্রাচ্যে শাকিরার এই সফর কেবল মিসরের মাঝেই সীমাবদ্ধ থাকছে না। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অফলিমিটস মিউজিক ফেস্টিভ্যালে প্রধান শিল্পী হিসেবে মঞ্চে উঠবেন তিনি। আগামী ৪ এপ্রিল ইয়াস আইল্যান্ডের ইতিহাদ পার্কে তার এই পরিবেশনাটি হবে। এর আগে ২০০৭, ২০০৮ এবং ২০১১ সালে দুবাই ও আবুধাবির দর্শকদের গানে গানে মুগ্ধ করেছিলেন এই লাতিন গায়িকা।

সফরের পরবর্তী ধাপে সৌদি আরবের ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের রেস উইকেন্ডেও অংশ নেবেন শাকিরা। ১৯ এপ্রিল সেখানে পিটবুল এবং কাইগোর মতো তারকাদের পাশাপাশি তিনিও মঞ্চে আলো ছড়াবেন।

বিশ্ব সংগীতের অন্যতম প্রভাবশালী এই শিল্পী বিশ্বজুড়ে প্রায় ৯ কোটি ৫০ লাখেরও বেশি রেকর্ড বিক্রি করেছেন। তার ঝুলিতে রয়েছে ৪টি গ্র্যামি এবং ১৫টি লাতিন গ্র্যামি পুরস্কার।

গত বছরের অফলিমিটস উৎসবে এড শিরান ও ওয়ান রিপাবলিকের মতো তারকারা পারফর্ম করলেও এবারের আসরে মূল আকর্ষণ হিসেবে থাকছেন শাকিরা। তার এই সফর মধ্যপ্রাচ্যের সংগীতপ্রেমীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। বর্তমান সময়ের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া নারী লাতিন শিল্পী হিসেবে তার এই ফিরে আসা ভক্তদের জন্য এক বড় চমক হিসেবেই দেখা হচ্ছে।

সূত্র: আরব নিউজ

এই শাখার আরও খবর

বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশযাত্রার সময় আটকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বৃহস্পতিবার রাতে তিনি নিজেই…

গণপতি চক্রবর্তী হত্যা মামলায় দুই আসামির ডিএনএ মিলল

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ ফরেনসিক অগ্রগতি হয়েছে। ঘটনাস্থল থেকে জব্দ করা কামড় দেওয়া খেজুর,…

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে আবারও এফআইআর

ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ফের এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। বুধবার দিল্লিতে বিরোধী জোটের বিক্ষোভ চলাকালে পুলিশ সদস্যদের ওপর কথিত…

‘পরিস্থিতি খুব একটা ভালো নয়’, বাংলাদেশে এসেই ব্যাগ হারিয়ে বিপাকে জার্মান পর্যটক

বাংলাদেশে প্রথমবার বেড়াতে এসে বিপাকে পড়েছেন জার্মান পর্যটক কিরিল লেন্ডার উইবার। নাটোর রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাওয়ার সময় তার…

‘বাবা আমাকে নিয়ে যাও’, ফোনের পর ধানক্ষেতে মিলল তাজমীনের লাশ

‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে। তুমি এসে আমাকে উদ্ধার করে নিয়ে যাও। না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’ বাবার সঙ্গে মোবাইল ফোনে এটাই ছিল ১৫…

শ্রীনগরে দুর্গাপূজার প্রস্তুতি সভায় বিএনপি-জামায়াতের হট্টগোলে হিন্দু সম্মিলন সংঘের নিন্দা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা সভায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাদের মধ্যে রাজনৈতিক বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি বক্তব্য ও হট্টগোলের ঘটনায় তীব্র নিন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au