বাংলাদেশ

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ

  • 7:20 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক । ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- দুর্নীতির মামলায় আসামি সাবেক ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ রিজওয়ানা সিদ্দিককে গ্রেপ্তারের লক্ষ্যে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন আদালত। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আবেদন করেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে কোনো অর্থ পরিশোধ না করেই অবৈধ পারিতোষিক হিসেবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, তিনি প্রভাব খাটিয়ে ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের কাছ থেকে রেজিস্ট্রি দলিলের মাধ্যমে একটি ফ্ল্যাটের দখল বুঝে নেন।

মামলার তদন্তে উঠে আসে, গুলশানের রোড নম্বর ৭১–এর বাড়ি নম্বর ৫এ ও ৫বি (পুরাতন), বর্তমানে ১১এ ও ১১বি (নতুন) ঠিকানার ফ্ল্যাট নম্বর বি/২০১ তিনি বিনা মূল্যে গ্রহণ করেন। তদন্ত সংস্থার দাবি, এভাবে অবৈধ সুবিধা গ্রহণের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়।

দুদক আদালতকে জানায়, মামলা দায়েরের আগেই টিউলিপ রিজওয়ানা সিদ্দিক দেশত্যাগ করেছেন। একই সঙ্গে তিনি মামলার প্রমাণে সহায়ক নথি ও আলামত নষ্টের চেষ্টা করছেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়। এ পরিস্থিতিতে তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আদালত দুদকের আবেদন গ্রহণ করে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির নির্দেশ দেন। রেড নোটিশ জারি হলে সংশ্লিষ্ট সদস্য দেশগুলোকে ওই ব্যক্তিকে সনাক্ত ও আটক করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট দেশে প্রত্যর্পণের বিষয়ে সহযোগিতার অনুরোধ জানানো হয়।

এ বিষয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে দুদক সূত্রে জানা গেছে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au