বাংলাদেশ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও রদবদল

  • 3:03 am - February 27, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার
লে. জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, লে. জেনারেল ফয়জুর রহমান (উপরে), মেজর জেনারেল মো. নাসিম পারভেজ ও মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আবারও বড় ধরনের রদবদল আনা হয়েছে। নতুন আদেশ অনুযায়ী সেনা সদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) পদে দায়িত্ব পেয়েছেন নতুন কর্মকর্তা। পাশাপাশি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) এবং বিভিন্ন পদাতিক ডিভিশনেও পরিবর্তন আনা হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এতদিন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে গত বছরের অক্টোবর থেকে কিউএমজির দায়িত্বে থাকা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল শাহীনুল হক এর আগে সেনা সদরের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) এবং আর্মি হেডকোয়ার্টার্সের মাস্টার-জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের ৯ম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবেও দায়িত্ব পালন করেন।

এনডিসির নতুন কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান। লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়ার আগে তিনি স্বল্প সময়ের জন্য ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশনপ্রাপ্ত এই কর্মকর্তা রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এছাড়া মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার লক্ষ্যে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল ছিলেন।

অন্যদিকে টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল করা হয়েছে। তিনি এর আগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান অবসরে গেছেন।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au